২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জি-টোয়েন্টিতে ভাঙনের বিষয়টি অস্বীকার করলেন ওবামা

বিশ্ব অর্থনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলন শুরুর আগমুহুর্তে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর মধ্যে ভাঙন দেখা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্মেলনে যোগ দিতে লন্ডনে এসে বুধবার তিনি বলেছেন, বিশ্ব মন্দা থেকে দ্রুত বের হওয়ার পথ খুঁজতে একসঙ্গে কাজ করতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2009, 03:34 PM

Updated : 26 Aug 2022, 11:16 AM

লন্ডন, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বিশ্ব অর্থনৈতিক সংকট সমাধানের লক্ষ্যে জি-টোয়েন্টি শীর্ষ সম্মেলন শুরুর আগমুহুর্তে বিশ্বের শীর্ষ অর্থনৈতিক দেশগুলোর মধ্যে ভাঙন দেখা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সম্মেলনে যোগ দিতে লন্ডনে এসে বুধবার তিনি বলেছেন, বিশ্ব মন্দা থেকে দ্রুত বের হওয়ার পথ খুঁজতে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, ২০ জাতির এই গোষ্ঠী কার্যকর পদক্ষেপ নিতে পারলে 'ধীরলয়ে সংকট সমাধানের' পর্যায় থেকে দ্রুত সমাধানে পৌঁছানো যাবে। প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম গুরুত্বপূর্ণ বিদেশে সফরে এসে ওবামা সাংবাদিকদের বলেন, "আমি জানি, জি-টোয়েন্টি দেশগুলো নিজস্ব একটি পন্থা খুঁজে বেরতে যথাযথভাবে এগিয়ে চলেছে। ... তাই বলে, সব বিষয়েই আমরা একমত হতে পারব না।" "আমি এখানে চিন্তা জোগান দিতে যেমন এসেছি তেমনি শুনতেও এসেছি। লেকচার দিতে আসিনি। যে সংকট সীমানা মানে না তার মুখোমুখি হওয়ার নেতৃত্ব দিতে আমরা অবশ্যই সুযোগ হাতছাড়া করব না।" যুক্তরাষ্ট্র থেকে যে সংকটের শুরু, তার থেকে বের হওয়ার জন্যই সেই দেশই নেতৃত্ব দেবে