দ্যা হেগ, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আততায়ী হামলায় নিহত হওয়ার চার বছর পর আন্তর্জাতিক আদালতে রোববার থেকে শুরু হয়েছে লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক আল-হারিরি হত্যাকাণ্ডের বিচার।
লেবানন বিষয়ক বিশেষ এই আদালতের বিচারক জানিয়েছেন, মামলার তথ্য-প্রমাণ এবং সন্দেহভাজনদের নেদারল্যান্ডের আন্তর্জাতিক আদালতে হস্তান্তরের জন্য তিনি শিগগির লেবাননের প্রতি অনুরোধ জানাবেন।
এই মামলায় লেবানন কর্তৃপক্ষের হাতে এখন আটক রয়েছে তিনজন জেনারেল। তারা ওই সময় লেবাননে সিরিয়াপন্থি নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছিলেন। এছাড়া, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে আটক তিন জনকে স
bdnews24