২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তারি পরোয়ানার মুখেও ইরিত্রিয়ায় সুদানের প্রেসিডেন্ট বশির

দারফুরে যুদ্ধপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি'র গ্রেপ্তারি পরোয়ানা মুখেও সোমবার ইরিত্রিয়া সফরে গেছেন সুদানের প্রেসিডেন্ট হাসান-আল বশির। ইরিত্রিয়া সরকার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2009, 11:39 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

নাইরোবি, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দারফুরে যুদ্ধপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি'র গ্রেপ্তারি পরোয়ানা মুখেও সোমবার ইরিত্রিয়া সফরে গেছেন সুদানের প্রেসিডেন্ট হাসান-আল বশির। ইরিত্রিয়া সরকার একথা জানিয়েছে। হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার মুখে সুদান ছেড়ে অন্য কোথাও অবস্থানের ক্ষেত্রে বশিরের আটক হওয়ার ঝুঁকি আছে। রোববার সুদানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, স্থানীয় মুসলিম পণ্ডিতরা মার্চের শেষে কাতারে অনুষ্ঠেয় আরব সম্মেলনে বশিরকে যোগ দিতে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু এই ঝুঁকির মুখেও বশিরের বিদেশ সফর সম্পর্কে ইরিত্রিয়ার তথ্যমন্ত্রী আলী আবদু টেলিফোনে রয়টার্সকে বলেন, "হ্যাঁ তিনি এখানে। তিনি প্রেসিডেন্ট ইসাইয়াসের সঙ্গে সাক্ষাৎ করছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করছেন। আইসিসি'র বিষয়টি নিয়ে আমাদের উদ্বিগ্ন হওয়ার কি আছে?" নাইরোবি-ভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্র"প এর বিশ্লেষক ফুয়াদ হিকমত বলেছেন, এটি অনেকটা প্রতীকী পদক্ষেপের মতো। তিনি যে এটি করতে পারেন তা দেখাতেই এই পদক্ষেপ। হিকমত বলেন, "তিনি তার দেশেরই একটি সীমান্ত পার হচ্ছেন এবং এমন এক প্রতিবেশী দেশ সফর করছেন যে দেশটির সঙ্গে আন্তর্জাতিক স