২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত ৫০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শুক্রবার জুম্মার নামাজের সময় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা ৭০ ছুঁতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2009, 11:20 AM

Updated : 26 Aug 2022, 11:14 AM

লান্ডি কোটাল, পাকিস্তান, মার্চ ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শুক্রবার জুম্মার নামাজের সময় একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা ৭০ ছুঁতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার অঞ্চলের জমরুদ শহরে ওই হামলায় দোতলা মসিজদটি গুঁড়িয়ে যায়। খাইবার অঞ্চলের শীর্ষ প্রশাসক তারিক হায়াৎ বলেছেন, "ধ্বংসস্তুুপ থেকে এখন পর্যন্ত আমরা ৫০টি মৃতদেহ গুণেছি। নিহতের সংখ্যা বেড়ে ৭০ হতে পারে।" তিনি জানান, আহত প্রায় ৭০ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। "এটা ছিল আত্মঘাতী হামলা। হামলাকারী মসজিদের ভেতর দাঁড়িয়েছিল।" বলেন তারিক হায়াৎ। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। পুলিশ শুরুতে বলেছিল, জমরুদ শহরের কাছে মসজিদের পাশে পুলিশের একটি চৌকিতে বোমা হামলা হয়েছে। স্থানীয় অধিবাসীরা বলেছেন, এর আগে জঙ্গিরা মসজিদের পাশের পুলিশ চৌকিটি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। হায়াৎ পাকিস্তানের জিও টিভিকে বলেন, "এটা খুব অদ্ভুত ব্যাপার, কেউ জিহাদ করার দাবি করে জুম্মার নামাজের সময় মসজিদে আত্মঘাতী হামলা চালাচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৩২ ঘ.