২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএসআই এখনও জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ত: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের কাছে এমন নিদর্শন রয়েছে যে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই তালেবান অথবা আল কায়েদা জঙ্গিদের সহায়তা দিচ্ছে। একথা জানিয়ে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফ এর চেয়ারম্যান নেভি এডমিরাল মাইক মুলেন এবং আর্মি জেনারেল ডেভিড পেত্রাউস শুক্রবার বলেছেন অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিৎ। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2009, 11:17 AM

Updated : 26 Aug 2022, 11:15 AM

ওয়াশিংটন, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের কাছে এমন নিদর্শন রয়েছে যে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই তালেবান অথবা আল কায়েদা জঙ্গিদের সহায়তা দিচ্ছে। একথা জানিয়ে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অফ স্টাফ এর চেয়ারম্যান নেভি এডমিরাল মাইক মুলেন এবং আর্মি জেনারেল ডেভিড পেত্রাউস শুক্রবার বলেছেন অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ হওয়া উচিৎ। (আরও তথ্যসহ) শুক্রবার যুক্তরাষ্ট্রের নতুন 'আফগান-পাকিস্তান কৌশল' উন্মোচন করার দিনেই শীর্ষ মাকিন সামরিক কর্মকর্তারা একথা বলেন। নতুন এ কৌশলপত্রে তালেবান ও আল কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই জোরদার করার বিনিময়ে পাকিস্তানকে আরও বেশি সাহায্য দেওয়ার কথা বলা হয়েছে। এডমিরাল মুলেন বলেন, আফগানিস্তানের সঙ্গে পশ্চিম সীমান্তে এবং ভারতের পূর্ব সীমান্তে উভয় দিকেই পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই'র সঙ্গে জঙ্গিদের সম্পৃক্ততা রয়েছে। সিএএনএন টেলিভিশনের 'সিচুয়েশন রুম' অনুষ্ঠানে তিনি বলেন, "আইএসআই এর সঙ্গে কৌশলগত সম্পর্কের বিষয়টিতে মৌলিক পরিবর্তন আনতে হবে এবং সত্যিকার অর্থেই উভয় সীমান্তেই জঙ্গিদের প্রতি তাদের সহায়তা মৌলিকভাবে পরিবর্তিত হতে হবে।" আইএসআই এর ভেতরে এখনও আল কায়েদা বা তালেবানদের প্রতি সহানুভূতিশীলরা রয়ে গেছে কি না - এমন এক প্রশ্নের জবাবে মুলেন বলেন, "বিষয়টি যে সেরকমই তেমন নিদর্শন অবশ্যই আছে।" ওদিকে, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান আর্মি জেনারেল ডেভিড পেত্রাউস স্বীকার করেছেন যে, আশির দশকে সোভিয়েত বাহিনীকে আফগানিস্তান থেকে বিতাড়িত করতে পাকিস্তান ভিত্তিক কিছু জঙ্গি গ্র"প গড়ে তুলতে পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই-কে তহবিল যুগিয়েছিল যুক্তরাষ্ট্র। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৪০ ঘ.