উইলমিংটোন, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় বৃদ্ধদের একটি নার্সিংহোমে রোববার এক বন্দুকধারী নির্বিচারে গুলি চালিয়ে ৮ জনকে হত্যা করেছে। নিহতের মধ্যে ৭ জনই হুইলচেয়ার নির্ভরশীল রোগী। স্থানীয় কর্তৃপ এ তথ্য জানিয়েছে।
রালেই থেকে ৬০ মাইল দণিপশ্চিম কারথেজ এর ওই বৃদ্ধাশ্রমে হামলার পর ৪৫ বছর বয়সী এক স্থানীয় লোককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মুর কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটোর্নি মৌরিন ক্রুয়েজার সংবাদ সম্মেলনে বলেন, "সেখানে আটজন নিহত হয়েছে।"
তবে ক্রুয়েজার বা অন্য কোনো কর্মকর্তার কাছ থেকে এ ঘটনার কারণ সম্পর্কে তাৎণিক কিছু জানা যায়নি।
কর্মকর্তারা জানিয়েছেন, নিহতদের ৭ জনের বয়স ৭০, ৮০ ও ৯০ এর কোঠায়। অন্যজন নার্সিংহোমটির ৩৯ বছর বয়সী একজন কর্মী।
নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেটর হ্যারিস ব্ল্যাক এর উদ্ধৃতি দিয়ে ডব্লিউআরএএল নিউজ জানায়, হামলাকারী ভারী অস্ত্রে সজ্জিত হয়ে নার্সিং হোমে ঢুকে হুইলচেয়ারে বসে থাকা লোকদের ওপর গুলি বর্ষণ শুরু করে।"
সংবাদ সম্মেলনে কারথেজের পুলিশ প্রধান ক্রিস ম্যাককেঞ্জি জানান, বন্দুকধারী মোট ১১ জনকে গুলি করেছে। এদের মধ্যে ছয়জন ঘটনাস্থলে ও দুইজন হাসপাতালে নেওয়ার পর মারা গেছে। আহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছে।
এক মাসেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের দণিপূর্বাঞ্চলে এ ধরনের তিনটি হামলার ঘটনা ঘটল।
এর আগে ১০ মার্চ আলবামায় বন্দুকধারীর গুলিতে ১০ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমএইচবি/১৫৩১ ঘ.
bdnews24