ওকল্যান্ড, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ডে এক ব্যক্তির বেপরোয়া গুলিবর্ষণে শনিবার ৩ পুলিশ কর্মকর্তা নিহত ও আরও দুইজন আহত হয়েছে।
দুটি আলাদা গুলির ঘটনায় হতাহতের ওই ঘটনা ঘটে। ট্রাফিক স্টপ থেকে ঘটনার সূত্রপাত। পরে তা শেষ হয় বন্দুকযুদ্ধের মধ্য দিয়ে। পুলিশ একথা জানিয়েছে।
মারণাস্ত্র নিয়ে হামলার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়স্ক লোভেল্লে মিক্সোন প্যারোলে মুক্তি পাওয়ার পর পালিয়ে বেড়ানোয় পুলিশ তাকে খুঁজছিল। শনিবার একটি ট্রাফিক স্টপে পুলিশ মিক্সোনকে পাকড়াও করার চেষ্টা করলে সে দুজন পুলিশ কর্মকর্তাকে গুলি করে পালিয়ে যায়। ওই দুই কর্মকর্তার একজন পরে মারা যায়।
পুলিশ পরে একটি এপার্টমেন্টে মিক্সোনের সন্ধান পেয়ে তাকে ধরতে গেলে সে আবারও গুলি চালায়। এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হয় এবং পরে এদের দুইজন মারা যায়। সান ফ্রান্সিসকো বে এলাকার পুলিশ এক বিবৃতিতে একথা জানিয়েছে।
বন্দুকযুদ্ধে মিক্সন নিহত হয়েছে এবং আহত আরেকজন পুলিশ কর্মকর্তার অবস্থা গুরুতর বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১৫ ঘ.
bdnews24