ওয়াশিংটন, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ইরান পরমাণু অস্ত্রের দ্বারপ্রান্তে পৌঁছেনি। আর তাই যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ তেহরানকে পারমাণবিক কর্মসূচি পরিহারে রাজি করানোর চেষ্টা করার সময় পাবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস রোববার একথা বলেছেন।
এনবিসি টেলিভিশনের 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে গেটস বলেন, "তারা মজুদ গড়ার পর্যায়ে কিংবা অস্ত্রের দ্বারপ্রান্তে পৌঁছেনি। ফলে এখনও কিছু সময় আছে।"
টেলিভিশনে মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চীফস অব স্টাফ মাইক মুলেনের সাক্ষাৎকারের পর গেটস এই মন্তব্য করলেন।
সিএনএন এর 'স্টেট অব দ্য ইউনিয়ন' ভাষণে মুলেন বলেন, ইরানের হাতে বোমা বানানোর জন্য যথেষ্ট পরমাণু উপাদান আছে বলে তিনি মনে করেন।
এর দুই সপ্তাহ আগে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার এক প্রতিবেদনেও বলা হয়, ইরান পরমাণু জ্বালানির মজুদ গড়েছে। এর মধ্য দিয়ে তারা পশ্চিমাদের উদ্বেগ বাড়িয়েছে। তাছাড়া, তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার পরিমাণও সম্ভবত এক-তৃতীয়াংশ কমিয়ে বলেছে। সমৃদ্ধ ইউরেনিয়াম পরমাণু বোমা তৈরিতে ব্যবহার করা যায়।
ইরান পরমাণু বোমা বানানোর জন্য পরমাণু কর্মসূচি চালিয়ে আসছে বলে যুক্তরাষ্ট্র সন্দেহ করে। কিন্তু পরমাণু কর্মসূচি কেবলই বিদ্যুৎ উৎপাদনের মতো শান্তিপূর্ণ কাজের জন্য পরিচালিত হচ্ছে বলে দাবি করে আসছে ইরান।
গেটস বলেন, ইরানকে পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে কিভাবে দূরে রাখা যায় বুশ ও ওবামা দুই প্রশাসনেই সেটিকেই প্রধান্য দিয়ে আসা হচ্ছে।
ওবামা প্রশাসন পরমাণু কর্মসূচি বিরোধ নিরসনে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পক্ষপাতি। তবে তারা একইসঙ্গে ইরানের পরমাণু কর্মসূচিকে 'জরুরি সমস্যা' আখ্যা দিয়ে আন্তর্জাতিক স
bdnews24