২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এঙ্গোলার বিশাল জনসভায় পোপ

পোপ ষোড়শ বেনেডিক্ট রোববার এঙ্গোলায় প্রায় ১০ লাখ লোকের উন্মুক্ত জনসভায় ভাষণ দিয়েছেন। শুরুতেই তিনি আগের দিনে পদপিষ্ট হয়ে নিহত দুই কিশোরির স্মরণে তাদের জন্য প্রার্থনা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2009, 10:09 AM

Updated : 26 Aug 2022, 11:13 AM

লুয়ান্ডা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পোপ ষোড়শ বেনেডিক্ট রোববার এঙ্গোলায় প্রায় ১০ লাখ লোকের উন্মুক্ত জনসভায় ভাষণ দিয়েছেন। শুরুতেই তিনি আগের দিনে পদপিষ্ট হয়ে নিহত দুই কিশোরির স্মরণে তাদের জন্য প্রার্থনা করেন। ভাষণে তিনি বলেন, "ককুইরোস স্টেডিয়ামে প্রবেশ করতে গিয়ে যে দুই তরুণ জীবন ঝরে গেছে তাদেরকে আমি বিশেষভাবে স্মরণ করতে চাই। আমার বিশ্বাস, যীশু তাদেরকে তার রাজ্যে সাদরে বরণ করে নেবেন।" পোপ নিহতদের পরিবার ও বন্ধু-বান্ধবদের প্রতি গভীর সমবেদনা ও একাত্মতা প্রকাশ করেন। পোপের এঙ্গোলা সফরকালে তাকে দেখতে এসে শনিবার পদপিষ্ট হয়ে দুই কিশোরি নিহত ও কমপক্ষে ৮ জন আহত হয়। লুয়ান্ডার একটি ফুটবল স্টেডিয়ামে পোপের ভাষণের আগে ওই স্টেডিয়ামে লোকজন ঢোকার সময় পদচাপায় হতাহতের ওই ঘটনা ঘটে। জোসিনা ম্যাশেল হাসপাতালের নার্স মারিয়া দাস দোরেস সেলিনা রয়টার্সকে বলেন, "পোপের আগমনের আগে হাজার হাজার মানুষ হুড়োহুড়ি করে স্টেডিয়ামে ঢুকতে গিয়ে ওই ঘটনা ঘটে।" আফ্রিকায় ৭ দিনের সফরকালে রোববার রাজধানী লুয়ান্ডার উপকণ্ঠে কিমাঙ্গোলায় উন্মুক্ত জনসভায় এটিই পোপের শেষ ভাষণ। সোমবার সকালে তিনি রোমে ফিরে যাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৫ ঘ.