২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিযুক্ত মার্কিন বাহিনীর এক ঊর্ধ্বতন কামান্ডার বৃহস্পতিবার বলেছেন, উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলে তারা তা প্রতিহত করতে পারে এবং এ সম্ভাবনা প্রবল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2009, 12:24 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ওয়াশিংটন, মার্চ, ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিযুক্ত মার্কিন বাহিনীর এক ঊর্ধ্বতন কামান্ডার বৃহস্পতিবার বলেছেন, উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলে তারা তা প্রতিহত করতে পারে এবং এ সম্ভাবনা প্রবল। উত্তর কোরিয়া ৪ থেকে ৮ এপ্রিলের মধ্যে কৃত্রিম-উপগ্রহ উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে এমন খবরের মধ্যে মার্কিন নৌবাহিনীর অ্যাডমিরাল টিমোথি কিটিং ও অন্যান্য কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের সক্ষমতার ওপর জোর দেন। উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করলে প্রতিহত করা হবে কি-না জানতে চাওয়া হলে সিনেট আর্মড ফোর্সেস কমিটিকে কিটিং বলেন, "তা করার সম্ভাবনা প্রবল।" উত্তর কোরিয়ার তায়পেডং-২ ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়ার কৃত্রিম-উপগ্রহ উৎক্ষেপণ করার পরিকল্পনায় ওই অঞ্চলে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং উৎক্ষেপণের সময়টিতে কয়েকটি বিমান সংস্থা তাদের বিমান চলাচলের পথ পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। তবে উত্তর কোরিয়া বলেছে, তাদের পরিকল্পনাটি হচ্ছে কক্ষপথে যোগাযোগ উপগ্রহ পাঠানোর, এবং মহাকাশ কর্মসূচির আওতায় উপগ্রহ উৎক্ষেপণের অধিকার তাদের আছে। উপগ্রহ বহনকারী রকেটটি প্রথম ধাপে জাপান সাগরে এবং ২য় ধাপে প্রশান্ত মহাসাগরে পড়বে বলে জানিয়েছে উত্তর কোরিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮০৪ ঘ.