২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে পুরোদস্তুর জঙ্গিবিরোধী অভিযানের কথা ভাবছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরামাত্রায় জঙ্গিবিরোধী অভিযানের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে আফগান নীতিতে পরিবর্তন নিয়ে যে সব সম্ভাব্য পন্থা বিবেচনা করা হচ্ছে তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হতে পারে। মার্কিন কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2009, 02:28 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ওয়াশিংটন, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুরামাত্রায় জঙ্গিবিরোধী অভিযানের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনে আফগান নীতিতে পরিবর্তন নিয়ে যে সব সম্ভাব্য পন্থা বিবেচনা করা হচ্ছে তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হতে পারে। মার্কিন কর্মকর্তারা বুধবার একথা জানিয়েছেন। কর্মকর্তারা জানান, আন্যান্য বিকল্পের মধ্যে আছে, সন্ত্রাববাদবিরোধী মার্কিন দৃষ্টিভঙ্গি এবং আফগান বাহিনীকে প্রশিক্ষণের বিষয়টি পুনর্মূল্যায়ন, সহিংসতা বিক্ষুব্ধ দক্ষিণ ও পূর্ব আফগানিস্তানে বিদ্রোহিদের বিরুদ্ধে অভিযানকে গুরুত্ব দেওয়া এবং দেশজুড়ে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিস্তৃত পরিসরে প্রচারাভিযান চালানো। নতুন কৌশলের অংশ হিসেবে মার্কিন সরকারের শতশত বেসামরিক কর্মকর্তাকে আফগানিস্তানে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন এক কর্মকর্তা। এদের মধ্যে থাকবেন যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান কূটনীতিক পিটার গলব্রেইথ। জাতিসংঘ মিশনের ডেপুটি হিসেবে তাকে সেখানে নিয়োগ দেওয়া হবে। পরিচয় প্রকাশ না করার অনুরোধ না জানিয়ে কর্মকর্তারা এ সব কথা জানিয়েছেন। কেননা আফগানিস্তান বিষয়ক হোয়াইট হাউসের নীতির পর্যালোচনা নিয়ে কথা বলার এখতিয়ার তাদের নেই। আগামী দু'এক সপ্তাহের মধ্যে হোয়াইট হাউস বিষয়গুলো প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে। নিউ ইয়র্ক টাইমস বুধবার জানিয়েছে, আফগানিস্তানে স্থিতিশীলতা আনার লক্ষ্যে দেশটির নিরাপত্তা বাহিনীকে বড় আকারে স