দুবাই, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ার নতুন প্রেসিডেন্ট শেখ শরীফ আহমেদকে উৎখাতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন। বৃহস্পতিবার প্রকাশিত নতুন অডিও টেপে তিনি এই আহ্বান জানান।
ইংরেজি ভাষায় অনুবাদ করা আল কায়েদার এই টেপে লাদেন বলেন, "গত কয়েক বছর ধরে আপনাদের ভূমিতে যে যুদ্ধ চলছে তা ইসলামের সঙ্গে আন্তর্জাতিক ক্রুসেডের লড়াই।"
তিনি বলেন, "এ ধরনের প্রেসিডেন্টরা আমাদের শত্র"দের হাতের পুতুল এবং তাদের কোনো কর্তৃত্ব নেই। প্রেসিডেন্ট শরীফ তাদেরই একজন, তাকেও উৎখাত করা উচিৎ।
'লড়াই চলছে, সোমালিয়ার বিজয়ীরা' শীর্ষক লাদেনের এই টেপের সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করা যায়নি। তবে কণ্ঠ লাদেনের মতোই মনে হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৫০ ঘ.
bdnews24