কাবুল, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশে রাস্তার ধারে পেতে রাখা বোমা বিস্ফোরণে বৃহস্পতিবার এক এমপি ও তার ৪ দেহরক্ষী নিহত হয়েছে। এক প্রত্যক্ষদর্শী একথা জানিয়েছে।
কাবুলের ৫৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে লস্কর গহ জেলায় হেলমান্দ প্রদেশের এমপি ও সাবেক গোয়েন্দা কর্মকর্তা দাদ মোহম্মদের গাড়িতে বোমা বিস্ফোরণ ঘটে। হামলা থেকে বেঁচে যাওয়া দাদ এর জ্ঞাতি ভাই আখতার মোহাম্মদ রয়টার্সকে একথা জানিয়েছেন।
আখতার বলেন, তার ধারণা, রিমোট কন্ট্রোল দিয়ে বোমাটি বিস্ফোরণ ঘটানো হয়েছে।
আফগানিস্তানে রাজনীতিবিদরা প্রায়ই তালেবান হামলার লক্ষ্য হয় এবং অপর্যাপ্ত নিরাপত্তার কারণে রাজনীতিবিদরা অরক্ষিত বলে অনেক রাজনীতিবিদই অভিযোগ করে থাকেন।
২০০৭ সালের নভেম্বরে আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় পার্লামেন্টের ৫ সদস্য নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬২৮ঘ.
bdnews24