২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনামুক্তির শেষ চেষ্টায় ইসরায়েল

ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট শনিবার ফিলিস্তিনি গেরিলাদের হাতে আটক সেনা মুক্তির শেষ চেষ্টায় মিসরে দুই ঊর্ধ্বতন আলোচককে পাঠিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 01:48 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

জেরুজালেম, মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইসরায়েলের বিদায়ী প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট শনিবার ফিলিস্তিনি গেরিলাদের হাতে আটক সেনা মুক্তির শেষ চেষ্টায় মিসরে দুই ঊর্ধ্বতন আলোচককে পাঠিয়েছেন। ২০০৬ সালে ফিলিস্তিনি গেরিলাদের হাতে আটক হওয়ার পর থেকে ইসরায়েলি সেনা গিলাদ শালিত গাজায় আটক রয়েছে। শলিতের মুক্তির বিনিময়ে ইসরায়েল শ'শ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার আশ্ব^াস দিয়েছে। ওলমার্টের কার্যালয় থেকে ইস্যুকৃত এক বিবৃতিতে বলা হয়েছে, গোয়েন্দাপ্রধান ইউভাল দিস্কিন এবং বিশেষ দূত ওফার দেকেল মিসরে আলোচনা চালিয়ে যাবেন। এর পর সোমবার ইসরায়েলি মন্ত্রিসভার বিশেষ বৈঠকে তারা আলোচনা সম্পর্কে বিস্তারিত জানাবেন। বিবৃতিতে আরও বলা হয়, দেকেল ও দিস্কিন ঊর্ধ্বতন মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। তারা সেনামুক্তির সম্ভাবনা যাচাই করে দেখবেন। বেঞ্জামিন নেতানিয়াহু নতুন ইসরায়েলি সরকার গঠনের আগে এটিই সেনামুক্তির শেষ চেষ্টা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ওলমার্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪৮ঘ.