ওয়াশিংটন, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -- গুয়ানতানামোর বন্দিরা আর যুক্তরাষ্ট্রের 'শত্র" যোদ্ধা' নয়। তাদের বন্দিত্বের ব্যাপারে এখন থেকে আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে। কিউবার উপকূলে মার্কিন কারাগারটি বন্ধ করে দেওয়ার প্রক্রিয়ায় প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন শুক্রবার এই ভাষাগত ও আইনি পরিবর্তন এনেছে।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ গুয়ানতানোর বন্দিদের 'শত্র" যোদ্ধা' গণ্য করে তাদের বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করায় সারা বিশ্বের নিন্দা কুড়িয়েছেন। ক্ষমতা গ্রহণের কয়েক মাসের মধ্যেই ওবামা তার পূর্বসূরির আরও কয়েকটি নীতির মতো এই সন্ত্রাস বিরোধী নীতিমালাও বর্জন করলেন।
মার্কিন অ্যাটর্নি জেনারেল এরিক হোল্ডার এ ব্যাপারে এক বিবৃতিতে বলেছেন, "গুয়ানতানামোয় আটকদের ক্ষেত্রে একটি নতুন নীতিমালা ঠিক করার এই পর্যায়ে এমন আদর্শে এগুনো উচিত যাতে জাতীয় নিরাপত্তা শক্তিশালী হওয়ার পাশাপাশি আমাদের মূল্যবোধ এবং আইনের শাসনও বজায় থাকে।"
বেশ কিছু মানবাধিকার সংস্থা অবশ্য বলছে, ডেমোক্রেটিক প্রেসিডেন্টের এই পদক্ষেপ সত্ত্বেও সন্দেহভাজন ইসলামি জঙ্গি হিসেবে গুয়ানতানামোয় আটক শত শত ব্যক্তির জন্য এটি যথেষ্ট হয়। এদের অনেকে আটক রয়েছেন কয়েক বছর ধরে।
হিউম্যান রাইটস ফার্স্ট নামে একটি সংস্থার অ্যাটর্নি ডেভন শাফি বলেছেন, "সরকার হয়তো 'শত্র" যোদ্ধা' অভিধাটি বাদ দিয়েছে, কিন্তু লোকজনকে আটক করার কর্তৃত্ব রয়েই গেছে যা মূল মানবাধিকার আইনের পরিপন্থী।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৫৭ ঘ.
bdnews24