২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের সাবেক উপপ্রধানমন্ত্রী তারিক আজিজের ১৫ বছর জেল

ইরাকের সাবেক উপ-প্রধানমন্ত্রী তারিক আজিজকে ১৫ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। মূল্য নিয়ন্ত্রণ বিধি লঙ্ঘনের অভিযোগে ১৯৯২ সালে কয়েকজন ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িত থাকার দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 12:30 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

বাগদাদ, মার্চ ১১ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- ইরাকের সাবেক উপ-প্রধানমন্ত্রী তারিক আজিজকে ১৫ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। মূল্য নিয়ন্ত্রণ বিধি লঙ্ঘনের অভিযোগে ১৯৯২ সালে কয়েকজন ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িত থাকার দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। একই অভিযোগে ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের দুই সৎভাইকেও মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ১৯৯৯ সালে শিয়া মুসলিমদের হত্যা এবং বাস্তুচ্যুত করার অভিযোগ থেকে তারিক আজিজকে মুক্তি দেওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে তার বিরুদ্ধে এই রায় দিল একই আদালত। শিয়া হত্যার ওই মামলায় সাদ্দামের জ্ঞাতি ভাই আলি হাসান আল-মাজিদের তৃতীয় দফায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের হত্যার এই মামলায় কেমিক্যাল আলি হিসেবে পরিচিত মাজিদেরও ১৫ বছর জেল হয়েছে। ১৯৯০ সালে কুয়েতে আগ্রাসনের পর ইরাকের ওপর জাতিসংঘের অবরোধের সময় দেশের মূল্য নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগে ব্যবসায়ীদের হত্যা করা হয়েছিল। বিডিনিউজ ২৪ ডটকম/এফএইচবি/এলকিউ/১৮০০ ঘ.