২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯/১১ হামলার জন্য গর্ব গুয়ানতানামোর ৫ বন্দির

নাইন ইলেভেনের হামলার ষড়যন্ত্রের অভিযোগে গুয়ানতানামোয় আটক ৫ বন্দি দায় স্বীকার করে এজন্য গর্ব প্রকাশ করেছেন। নিউইয়র্ক টাইমস গত সোমবার এ তথ্য জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 12:29 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ওয়াশিংটন, মার্চ ১০ (বিডিনিউজ ১৪ ডটকম/রয়টর্স)- নাইন ইলেভেনের হামলার ষড়যন্ত্রের অভিযোগে গুয়ানতানামোয় আটক ৫ বন্দি দায় স্বীকার করে এজন্য গর্ব প্রকাশ করেছেন। নিউইয়র্ক টাইমস গত সোমবার এ তথ্য জানিয়েছে। পত্রিকাটি বলছে, মার্কিন সামরিক বিচারকের সামনে লিখিত আকারে পেশ করা কাগজপত্রে বন্দিরা নিজেদের 'নাইন ইলেভেনের শুরা কাউন্সিলের' সদস্য দাবি করে তাদের কর্মকাণ্ডকে আল্লাহর উদ্দেশ্যে নিবেদন বলে অভিহিত করেন। তাদের ওই লেখার আংশিক এক সাংবাদিকের কাছে পড়ে শোনান মার্কিন সরকারের এক কর্মকর্তা। বন্দিরা লিখেছেন, "আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা আমাদের জন্য অভিযোগ নয়, বরং সম্মানের স্মারক। এই স্মারক আমরা সম্মানের সঙ্গে বহন করি।" পাঁচ বন্দির মধ্যে আছেন খালিদ শেখ মোহাম্মদ যিনি নিজেকে নাইন ইলেভেন হামলার মূল হোতা দাবি করে থাকেন। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর ছিনতাই করা বিমান নিয়ে যুক্তরাষ্ট্রে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় একযোগে হামলা চালায় জঙ্গিরা। এতে নিহত হয় তিন হাজার মানুষ। ওই হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে বিশ্বব্যাপী যুদ্ধ ঘোষণা করেন। বিডিনিউজ ২৪ ডটকম/এফএইচবি/১৭৪০ ঘ.