২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুরে কূটনীতিকসহ আরও ত্রাণসংস্থাকে বহিষ্কারের হুমকি বশিরের

আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং এর পরিপ্রেক্ষিতে অকেনগুলো বিদেশি ত্রাণ সংস্থাকে বহিষ্কার করার পর সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশির রোববার দারফুরে আরও কূটনীতিক ও ত্রাণ সংস্থাকে বহিষ্কারের হুমকি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 03:50 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

সুদান, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি এবং এর পরিপ্রেক্ষিতে অকেনগুলো বিদেশি ত্রাণ সংস্থাকে বহিষ্কার করার পর সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশির রোববার দারফুরে আরও কূটনীতিক ও ত্রাণ সংস্থাকে বহিষ্কারের হুমকি দিয়েছেন। ত্রাণ সংস্থাগুলো বন্ধ করা নিয়ে সমালোচনা উপেক্ষা করে বশির রোববার দারফুর প্রদেশে গেছেন। উত্তর দারফুরের রাজধানী এল ফেশারে পৌঁছালে হাজার হাজার মানুষ ব্যানার ও পতাকা নিয়ে তাকে স্বাগত জানায়। এ সময় তার সমর্থকরা আইসিসি'র প্রধান বিচারক লুইস মরিনো-ওকাম্পোর মুখোশ পরিয়ে একটি গাধাকে শহর ঘোরায়। এল ফেশারে এক সমাবেশে বশির বলেন, "সুদানের নিরাপত্তায় হুমকি সৃষ্টি করায় আমরা ত্রাণ সংস্থাগুলোকে বহিষ্কার করেছি।" তিনি আরও বলেন, "দেশের আইনের বিপক্ষে কাজ করলে আমরা যে কাউকে বহিষ্কার করব, তো সে ত্রাণ সংস্থা, কূটনৈতিক মিশন বা নিরাপত্তা বাহিনী যাই হোক।" বক্তৃতায় বশির আইসিসি এবং পশ্চিমাদের প্রতি বিষোদগার করে ত্রাণ সংস্থাগুলো বন্ধের সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরেন। বক্তৃতা শেষ করে তিনি তরবারি উঁচিয়ে ধরেন। যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠার সময় স্থানীয় রেড ইন্ডিয়ানদের হত্যা, হিরোশিমায় বোমা ফেলা, ভিয়েতনাম ও ইরাকে যুক্তরাষ্ট্রের গণহত্যার অভিযোগ করে তিনি বলেন, "লাখ লাখ ইন্ডিয়ানদের তারা হত্যা করেছে, তাহলে কেন তাদের বিচার করা হবে না।" "আন্তর্জাতিক অপরাধ আদালত এবং যারাই তাদের পক্ষে কাজ করছে তারা আমার পায়ের নীচেই থাকবে।" সুদান সরকার এ সপ্তাহে ১৩ টি বিদেশি ত্রাণ সংস্থাকে বহিষ্কারাদেশ দিয়েছে। আইসিসিকে তথ্য পাচারের অভিযোগে বশির ত্রাণ সংস্থাগুলোকে বহিষ্কার করেন। এর আগে আইসিসি বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। দারফুর প্রদেশে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে বশিরের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ত্রাণ সংস্থাগুলো আদালতের সঙ্গে কাজ করার অভিযোগ অস্বীকার করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার-সেক্রেটারি মুতরিফ সিদ্দিগ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সুনাকে জানিয়েছে, ত্রাণ সংস্থাগুলো যে আইসিসিকে সহায়তা করছিল সেটা প্রমাণিত হয়েছে। তবে 'অক্সফাম' ও 'সেভ দ্য চিলড্রেন'সহ বহি