২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমালোচনা উপেক্ষা করে দারফুরে সুদানের প্রেসিডেন্ট

ত্রাণ সংস্থাগুলো বন্ধ করা নিয়ে সমালোচনা উপেক্ষা করে রোববার দারফুর প্রদেশে গেছেন সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশির।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 12:11 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

সুদান, মার্চ ৮ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- ত্রাণ সংস্থাগুলো বন্ধ করা নিয়ে সমালোচনা উপেক্ষা করে রোববার দারফুর প্রদেশে গেছেন সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল-বশির। সুদান সরকার এ সপ্তাহে ১৩ টি বিদেশি ত্রাণ সংস্থাকে বহিষ্কারাদেশ দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতে তথ্য পাচারের অভিযোগে সুদানের প্রেসিডেন্ট ওমর হাসান আল বশির ত্রাণ সংস্থাগুলোকে বহিষ্কার করেন। এর আগে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত 'আইসিসি' বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সুদানের দারফুর প্রদেশে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে বশিরের বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ত্রাণ সংস্থাগুলো আদালতের সঙ্গে কাজ করার অভিযোগ অস্বীকার করেছে। রোববার বশির উত্তর দারফুরের রাজধানী এল ফেশারে পৌঁছলে হাজার হাজার মানুষ ব্যানার ও পতাকা নিয়ে বশিরকে স্বাগত জানান। এ সময় তার সমর্থকরা আসিসি'র প্রধান বিচারক লুইস মরিনো-ওকাম্পোর মুখোশ পরিয়ে একটি গাধাকে শহর ঘোরায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার-সেক্রেটারি মুতরিফ সিদ্দিগ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সুনাকে জানিয়েছে, ত্রাণ সংস্থাগুলো যে আইসিসিকে সহায়তা করছিল সেটা প্রমাণিত হয়েছে। সুদানের মেডিয়া সেন্টারকে তিনি আরও জানান, বহি