২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঊত্তর কোরিয়ার হুমকির কবলে দক্ষিণ কোরিয়ার বিমান

আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার সময় উত্তর কোরিয়ার পাশ দিয়ে উড়ে যাওয়া দক্ষিণের বাণিজ্যিক বিমানগুলোর নিরাপত্তার কোন নিশ্চয়তা থাকবে না- পিয়ংইয়ং বৃহস্পতিবার এ হুমকি দিয়েছে। এতে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা আরও বাড়ল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 03:53 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

সউল, মার্চ ৫ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)-- আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার সময় উত্তর কোরিয়ার পাশ দিয়ে উড়ে যাওয়া দক্ষিণের বাণিজ্যিক বিমানগুলোর নিরাপত্তার কোন নিশ্চয়তা থাকবে না- পিয়ংইয়ং বৃহস্পতিবার এ হুমকি দিয়েছে। এতে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা আরও বাড়ল। উত্তর কোরিয়ার কেসিএনএ সংবাদ সংস্থা এক সরকারি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, "সামরিক মহড়া শুরু হলে আমাদের ভূখণ্ডের পাশ দিয়ে বিশেষ করে কোরিয়ার পূর্ব সাগরের (জাপান সাগর) ওপর দিয়ে উড়ে যাওয়া দক্ষিণ কোরিয়ার বেসামরিক বিমানগুলোর নিরাপত্তার গ্যারান্টি নেই।" দক্ষিণ কোরিয়ার দুটি প্রধান এয়ারলাইনস 'কোরিয়ান এয়ার' এবং 'আসিয়ানা এয়ারলাইনস' এর কর্মকর্তারা বলেছেন, তারা বিমান চলাচলের কয়েকটি রুট বদলাবেন। উত্তর কোরিয়ার বেশ দূর দিয়ে বিকল্প রুটে বিমান চালানো হবে। দক্ষিণ কোরিয়ার ইয়নহ্যাপ বার্তা সংস্থা একথা বলেছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র কয়েক বছর ধরে কোনও বড় ধরনের অঘটন ছাড়াই সামরিক মহড়া চালিয়ে এসেছে। উত্তর কোরিয়া বরাবরই বার্ষিক এ মহড়াকে 'আগ্রাসন ও পারমাণবিক যুদ্ধের পাঁয়তারা' বলে সমালোচনা করে আসছে। যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া আবারও চলবে ৯ থেকে ২০ মার্চ পর্যন্ত। উিত্তর কোরিয়া এবার আগে থেকেই দক্ষিণ কোরিয়াকে নানা হুমকি-ধামকি দিয়ে এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষার তোড়জোড় শুরু করে উত্তেজনা বাড়িয়েছে। বিডিনিউজ ২৪ ডটকম/এলকিউ/এমএইচবি/২১৩০ ঘ.