লাহোর, মার্চ ৫ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)--- লাহোরে শ্রীলংকার ক্রিকেটদলের ওপর হামলাকারীদের চিহ্নিত করেছে পাকিস্তান কর্তৃপক্ষ। পাকিস্তান সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।
পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসের এক সাংবাদিক সম্মেলনে বলেন, "এ অভিযান যারা চালিয়েছে তাদেরকে আমরা চিহ্নিত করেছি। আমরা অনেককে গ্রেপ্তার করেছি এবং অন্যদেরকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।"
তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার পথে গত মঙ্গলবার শ্রীলঙ্কা ক্রিকেট দলকে বহনকারী বাস লক্ষ্য করে রাইফেল, গ্রেনেড ও রকেট নিয়ে হামলা চালায় এক ডজন বন্দুকধারী। এতে শ্রীলঙ্কার ছয় খোলোয়াড় ও এক ব্রিটিশ কোচ আহত হয় এবং পুলিশ সদস্যসহ আট পাকিস্তানি নিহত হয়।
বিডিনিউজ ২৪ ডটকম/এলকিউ/১৯৩৩ ঘ.
bdnews24