রামাল্লাহ, মার্চ ০৪ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স)- ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি প্রচেষ্টায় ইসরায়েলের পরবর্তী সরকার প্রতিশ্র"তিবদ্ধ থাকবে কি-না এ নিয়ে উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন বুধবার পশ্চিম তীরে ফিলিস্তিনি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
ইসরায়েলে নিরাপত্তা রক্ষায় ওবামা প্রশাসন সব সময় প্রতিশ্র"তিবদ্ধ বলে জানানোর একদিন পর হিলারি ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর সফর করলেন। এ সময় তিনি ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস প্রশাসনকেও সহযোগিতার আশ্বাস দেন।
গাজা পুনর্গঠনে পশ্চিমা সহযোগিতার বিষয়টি উল্লেখ করে ফিলিস্তিন প্রধানমন্ত্রী সালাম ফায়াদকে হিলারি বলেন, "প্রেসিডেন্ট আব্বাসের নেতৃত্বে সব ধরনের প্রচেষ্টায় সহযোতিা করতে আমরা প্রতিশ্র"তিবদ্ধ।"
পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পর মধ্যপ্রাচ্যে প্রথম সফরে গেছেন হিলারি এবং সেটি এমন সময় যখন ইসরায়েলে নির্বাচনের পর ডানপন্থি বেনইয়ামিন নেতানিয়াহুকে সরকার গঠনের আহ্বান জানোনো হয়েছে।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) নির্বাহী কমিটির সদস্য সালেহ রাফাত জানিয়েছেন, বুধবার হিলারির সঙ্গে সাক্ষাতের সময় আব্বাস জানাবেন, দ্বি-রাষ্ট্রিক সমাধানের বিষয়টি ইসরায়েল মেনে না নেওয় পর্যন্ত কোনো শান্তি আলোচনা হবে না।
মঙ্গলবার জেরুজালেমে ইসরায়েলের পররপাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির সঙ্গে যৌথসংবাদ সম্মেলনে হিলারি জানান, ইসরায়েলের স্বার্থেই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা প্রয়োজন।
ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি উল্লেখ করে
হিলারি বলেন, "আমরা বিশ্বাস করি, ইসরায়েলের বৃহত্তর স্বার্থেই দ্বি-রাষ্ট্রিক সমাধানের দিকে অগ্রসর হওয়া দরকার।"
"আমরা বুঝতে পেরেছি, দ্বি-রাষ্ট্রিক সমাধানের পথে এগিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই।"
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত অবসানে দুই-রাষ্ট্রের তত্ত্ব নিয়ে এগুচ্ছেন হিলারি । স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্র্রতিষ্ঠার এই কূটনৈতিক তৎপরতার ফলে ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী হতে যাওয়া বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ওয়াশিংটনের বিরোধ সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
মিসরে গাজা বিষয়ক দাতা সম্মেলনে যোগদান শেষে মঙ্গলবার জেরুজালেমে পৌঁছে ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন পেরেজের সঙ্গে বৈঠক করেন হিলারি। এরপর সাংবাদিকদের তিনি বলেন, "ইসরায়েল-ফিলিস্তিন সংকট অবসানে দ্বি-রাষ্ট্রিক সমাধানের চেষ্টায় কাজ করে যেতে এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রতি সমর্থনে প্রেসিডেন্ট ওবামা ও আমার অঙ্গীকারের বিষয়টি আমি দাতা সম্মেলনে জোর দিয়ে উল্লেখ করেছি।"
ইসরায়েলে নতুন সরকার গঠনের জন্য ডাক পাওয়া বেনইয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনে স্বনিয়ন্ত্রিত সরকারের পক্ষে কথা বললেও মধ্যপ্রাচ্য সংকট অবসানে দ্বি-রাষ্ট্রিক সমাধানের বিষয়ে সমর্থন দেবেন কি-না সে বিষয়টি এড়িয়ে যান। হিলারির সঙ্গে তারও বৈঠক হওয়ার কথা রয়েছে। ইসরায়েলের পাশাপাশি একটি স্বাধীন স্বার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই দ্বি-রাষ্ট্রিক সমাধানের লক্ষ্য।
জেরুজালেমে পৌঁছে হিলারি ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠায় ওবামা প্রশাসনের প্রতিশ্র"তির বিষয়টি পুনর্ব্যাক্ত করেন।
হিলারির স্বামী বিল ক্লিনটন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকার সময় ফিলিস্তিন বিষয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে নেতানিয়াহু সংঘাতে জড়িয়ে পড়েছিলেন। ইসরায়েলে গত মাসে নির্বাচনের পর নেতানিয়াহুকে সরকার গঠনের আহ্বান জানিয়েছেন পেরেজ।
বিডিনিউজ ২৪ ডটকম/এফএইচবি/১৯০৫ ঘ.
bdnews24