২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে এপ্রিলে নির্বাচন হওয়া সম্ভব নয়: নির্বাচন কমিশন

আফগানিস্তানে প্রেসিডন্ট হামিদ কারজাইয়ের দাবি অনুযায়ী আগামী মাসে প্রেসিডেন্ট নির্বাচন হওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশন বুধবার একথা বলেছে। নির্বাচনের তারিখ নির্বাচন কমিশনের পূর্বনির্ধারিত তারিখ ২০ আগস্টেই হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2009, 12:04 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

কাবুল, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানে প্রেসিডন্ট হামিদ কারজাইয়ের দাবি অনুযায়ী আগামী মাসে প্রেসিডেন্ট নির্বাচন হওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশন বুধবার একথা বলেছে। নির্বাচনের তারিখ নির্বাচন কমিশনের পূর্বনির্ধারিত তারিখ ২০ আগস্টেই হবে। কারজাই এর আগে সংবিধানের সঙ্গে সঙ্গতি রেখে নির্বাচন এপ্রিলে অনুষ্ঠান করার আহ্বান জানান। কিন্তু নির্বাচন এগিয়ে আনা হলে আফগানিস্তানে ক্রমবর্ধমান তালেবান তৎপরতার এই সময়ে নিরাপত্তা সমস্যা হবে। ফলে যুক্তরাষ্ট্র, আফগানিস্তানের বিরোধীদলগুলো এমনকি প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট পদপ্রার্থীরাও সবাই আগস্টের নির্বাচনী তারিখ সমর্থন করেছে। তাদের দাবি ওই সময় নির্বাচন হলে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতির জন্য সময় পাওয়া যাবে এবং এ সময়ের মধ্যে দেশের নিরাপত্তা পরিস্থিতিরও উন্নয়ন সম্ভব হবে। কিন্তু নির্বাচন এগিয়ে মে মাসের মধ্যে নিয়ে আসলে যুক্তরাষ্ট্রের নতুন সেনারা আফগানিস্তানে পৌঁছানোরও সময় পাবে না। স