ক্যানবেরা, মার্চ ৪ (বিডিনিউজ ২৪ ডটকম/রয়টার্স) - লাহোরে শ্রীলঙ্কার ক্রিকেট দলের ওপর ভয়াবহ হামলায় প্রমাণিত হয়েছে যে, শুধু সীমান্তবর্তী এলাকাই জঙ্গিদের হামলার মুখে নয় বরং পাকিস্তানের অস্তিত্বই হুমকির মুখে রয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন স্মিথ বুধবার একথা বলেছেন।
লাহোরের ওই হামলার নিন্দা জানিয়ে স্মিথ বলেন, "এটি অনেক বেশি পাকিস্তানের নিজ অস্তিত্বের জন্য হুমকি।"
পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার পথে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে বহনকারী বাস লক্ষ্য করে রাইফেল, গ্রেনেড ও রকেট নিয়ে হামলা চালায় এক ডজন বন্দুকধারী। এতে শ্রীলঙ্কার ছয় খোলোয়ার ও এক ব্রিটিশ কোচ আহত হয় এবং পুলিশ সদস্যসহ আট পাকিস্তানি নিহত হয়।
অস্ট্রেলীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, "দীর্ঘদিন ধরে পাকিস্তানকে দেখে আসছে আফগান সীমন্ত এলাকায় সংকটের অংশ হিসেবে। আন্তর্জাতিক স
bdnews24