২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাহোর হামলায় পাকিস্তানের ওপর চাপ বাড়ল ভারতের

লাহোরে শ্রীলংকার ক্রিকেটারদের ওপর হামলার পর জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চির বৈরী প্রতিবেশী পাকিস্তানের ওপর চাপ বাড়িয়েছে ভারত। ইসলমাবাদ জঙ্গিদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা না নিলে এ অঞ্চলে ওই ধরনের আরও হামলা হতে পারে বলে মঙ্গলবার তারা সতর্ক করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 04:06 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

নয়াদিল্লি, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লাহোরে শ্রীলংকার ক্রিকেটারদের ওপর হামলার পর জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে চির বৈরী প্রতিবেশী পাকিস্তানের ওপর চাপ বাড়িয়েছে ভারত। ইসলমাবাদ জঙ্গিদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা না নিলে এ অঞ্চলে ওই ধরনের আরও হামলা হতে পারে বলে মঙ্গলবার তারা সতর্ক করে দিয়েছে। লাহোরে মঙ্গলবার সফররত শ্রীলংকার ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলায় ছয় ক্রিকেটার এবং তাদের এক ব্রিটিশ কোচ আহত হয়েছে। কিক্রেটারদের বাসে বন্দুকধারীদের এ হামলায় ছয় পুলিশ এবং বাসের চালক নিহত হয়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি সাংবাদিকদের বলেন, "পাকিস্তানকে অবশ্যই সমস্যা মোকাবেলা করতে হবে। তাদের সব দিক দিয়েই সাহসের পরিচয় দিতে হবে। সেখানে জঙ্গিদের অবকাঠামো ভেঙে দিতে হবে।" তিনি আরও বলেন, "জঙ্গিদের দমনে ইসলামাবাদ পদক্ষেপ না নিলে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে।" পাকিস্তানের নৌ-প্রতিমন্ত্রী সরদার নাবিল আহমেদ গাবোল অভিযোগ করেছেন, ভারত থেকে আসা সন্ত্রাসীরাই ক্রিকেটারদের ওপর হামলা চালিয়েছে। তবে পাকিস্তানের অন্য কোনো কর্মকর্তা এখনো পর্যন্ত এ ধরনের অভিযোগ তোলোনি। ভারতের পক্ষ থেকে এই অভিযোগের জবাব এখনো দেওয়া হয়নি। তবে তারা বারবার বলে আসছে জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছে না। গত নভেম্বরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে সন্ত্রাসী হামলায় ১৭৯ জন নিহত হওয়ার পর থেকে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তানের মধ্যে বাক-বিতণ্ডা নতুন মাত্রায় বৃদ্ধি পায়। ওই হামলার জন্য পাকিস্তানভিত্তিক একটি জঙ্গি গ্র"পকে দায়ী করে আসছে ভারত। বিডিনিউজ ২৪ ডটকম/এফএইচবি/এলকিউ/২০৩০ ঘ.