২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের খাবারে অবৈধ উপকরণের ব্যবহার চলছেই

চীনে সরকারের কঠোর পদক্ষেপ সত্ত্বেও আটা-ময়দা এবং মাংসসহ অনেক খাদ্যদ্রব্যে এখনও অবৈধ উপকরণ ব্যবহার করা হচ্ছে। চীনের স্বাস্থ্যমন্ত্রণালয় মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2009, 03:36 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

বেইজিং, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে সরকারের কঠোর পদক্ষেপ সত্ত্বেও আটা-ময়দা এবং মাংসসহ অনেক খাদ্যদ্রব্যে এখনও অবৈধ উপকরণ ব্যবহার করা হচ্ছে। চীনের স্বাস্থ্যমন্ত্রণালয় মঙ্গলবার একথা জানিয়েছে। সরকারি কর্মকর্তাদের এক ভিডিও সম্মেলনে সহকারী স্বাস্থ্যমন্ত্রী চেন জিয়াহোং জানান, খাবার ও পানীয় প্রস্তুতকারীদের অনেকেই এখনও নিষিদ্ধ উপকরণ ব্যবহার করছে এবং উচ্চ প্রযুক্তি ব্যবহার করে প্রস্তুতকারকরা সরকার ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে ফাঁকি দিয়ে চলেছে। চীনে দূষিত খাবার এবং ওষুধ তৈরির বিষয়টি ২০০৭ সাল থেকেই আন্তর্জাতিক দৃষ্টিগোচর হয়েছে। কিন্তু গত বছর দুগ্ধজাত পণ্যে বিষাক্ত মেলামিন মেশানোর ঘটনা জানাজানি হয়ে যাওয়ার পর থেকে বিষয়টি নিয়ে মানুষের উদ্বেগ চরম আকার ধারণ করে। মেলামিন মিশ্রিত বিষাক্ত দুধ পান করে চীনে কমপক্ষে ছয় শিশুর মৃত্যু হয় এবং অসুস্থ হয়ে পড়ে প্রায় তিন লাখ শিশু। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ২০০৮ সালের শেষ দিক থেকে এ পর্যন্ত সরকার খাবারে অবৈধ ও ক্ষতিকর উপকরণ মেশানোর এক হাজার ২৭৪টি ঘটনা তদন্ত করে দেখেছে। এসব ঘটনায় সাত সন্দেহভাজনকে পুলিশে সোপর্দ করা হয়েছে এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। চেন জানান, সরকারের দমনাভিযান যথেষ্ট নয় এবং কিছু প্রতিষ্ঠান নিজেদের সংশোধন করছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২০৪৩ ঘ.