কায়রো, ফেব্র"য়ারি, ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিসরে পর্যটকদের জনপ্রিয় একটি বাজারের কাছের চত্বরে লোকজনের ভিড়ের মধ্যে রোববার বোমা বিস্ফোরণে এক ফরাসি পর্যটক নিহত এবং অন্য আরও ২০ জন আহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
২০০৬ সালে মিসরের সিনাই উপদ্বীপে বোমা হামলায় কমপক্ষে ২৩ জন নিহতের ঘটনার পর এটিই পর্যটকদের ওপর মারাত্মক বোমা হামলার ঘটনা।
রোববারের বোমা বিস্ফোরণটি ঘটেছে কায়রোর পূর্বাঞ্চলীয় খান এল-খলিলি মার্কেটে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণে ফ্রান্সের ১৭ বছর বয়সী এক কিশোরি নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৩ ফরাসি, ৩ সৌদি এবং ৪ মিসরীয় পর্যটক। জার্মান পররাষ্ট্রমন্ত্রণালয় বোমায় একজন জার্মান আহত হওয়ার কথাও জানিয়েছে।
মিসরের বার্তা সংস্থা মেনা নিরাপত্তা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বোমাটি ওই চত্বরের বাগানে একটি বেঞ্চের নীচে বিস্ফোরিত হয়। নিরাপত্তা কর্মীরা পরে আরেকটি বোমা নিস্ত্রি"য় করে।
এ হামলার দায় তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। তবে কয়েকটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৯ ঘ.
bdnews24