মিনগোরা, পাকিস্তান, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সোয়াত উপত্যকা থেকে অপহৃত পাকিস্তানি কর্মকর্তাকে মুক্তি দিয়েছে তালেবানরা। এর বিনিময়ে দুই তালেবান যোদ্ধাকে মুক্তি দিয়েছে পাকিস্তান সরকার। সেনাবাহিনীর এক মুখপাত্র একথা জানিয়েছেন।
তালেবানদের মুখপাত্র মুসলিম খান রোবার রয়টার্সকে বলেন, "আমাদের দুই সহকর্মীর বিনিময়ে আমরা ওই কর্মকর্তা ও তার ছয় রক্ষীকে মুক্তি দিয়েছি।"
সোয়াত উপত্যকা পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্ত প্রদেশের মালাকান্দা বিভাগের অন্তর্গত। ওই বিভাগের কমিশনার সৈয়দ মোহাম্মদ জাভেদ খান, ওই কর্মকর্তা ও তার ছয় রক্ষীর মুক্তির বিষয়টি নিশ্চিত করলেও বিনিময়ের বিষয়টিতে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।
শনিবার পেশাওয়ার থেকে দুই তালেবান যোদ্ধা গ্রেপ্তার হলে রোববার তালেবানরা ওই কর্মকর্তাকে অপহরণ করে।
তলেবানরা অভিযোগ করেছে, এ গ্রেপ্তার সোয়াত উপত্যকায় ১৫ ফেব্র"য়ারি থেকে ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতির লঙ্ঘন।
পাকিস্তান সরকার ওই অঞ্চলে ইসলামি শরিয়া আইন পুনপ্রবর্তনের জন্য ধর্মীয় নেতা মৌলানা সুফি মোহাম্মাদ এর সঙ্গে চুক্তি করেছে।
ওদিকে শনিবার এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানি কর্মকর্তারা ও তালেবান যোদ্ধারা সোয়াত উপত্যকায় "স্থায়ী যুদ্ধবিরতি" তে ঐকমত্য প্রকাশ করেছে।
তবে তালেবান কমান্ডার ও মৌলানা সুফি মোহাম্মাদের জামাতা মৌলানা ফজলুল্লাহ জানিয়েছেন, ঘোষিত ১০ দিনের যুদ্ধবিরতি বর্ধিত করা হবে কিনা এ বিষয়ে এ সপ্তাহের মাঝামাঝিতে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৪৪৪ ঘ.
bdnews24