২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়াতে শীর্ষ সরকারি কর্মকর্তাকে অপহরণ করেছে তালেবানরা

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় রোববার এক শীর্ষ সরকারি কর্মমর্তা ও তার ছয় দেহরক্ষীকে অপহরণ করেছে তালেবান জঙ্গিরা। তালেবান জঙ্গি দল ও কর্মকর্তারা একথা বলেছে। এতে করে সেখানে শান্তি প্রতিষ্ঠায় সরকারি প্রচেষ্টা নতুন করে হুমকির মুখে পড়ল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 01:17 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

মিঙ্গোরা, পাকিস্তান, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সোয়াত উপত্যকায় রোববার এক শীর্ষ সরকারি কর্মমর্তা ও তার ছয় দেহরক্ষীকে অপহরণ করেছে তালেবান জঙ্গিরা। তালেবান জঙ্গি দল ও কর্মকর্তারা একথা বলেছে। এতে করে সেখানে শান্তি প্রতিষ্ঠায় সরকারি প্রচেষ্টা নতুন করে হুমকির মুখে পড়ল। মালাকান্দ বিভাগের কমিশনার সৈয়দ মোহাম্মাদ জাভেদ জানিয়েছেন, সরকারি কর্মকর্তা খুশাল খান নিজ গাড়িতে করে সোয়াতের প্রধান শহর মিঙ্গোরর দিকে যাচ্ছিলেন। এ সময় দুস্কৃতকারীরা তাকে অপহরণ করে। সোয়াতের তালেবান মুখপাত্র মুসলিম খান এই অপহরণের দায় স্বীকার করেছেন। খান রয়টার্সকে বলেন, "তিনি আমাদের মেহমান। তার সঙ্গে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এরপর চা দিয়ে আপ্যায়নের পর তাকে মুক্তি দেওয়া হবে।" শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সোয়াতে শরিয়া আইন চালু করতে গত সোমবার রাজি হয়েছে সরকার। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল এবং সংবাদপত্রের এক সাংবাদিককে অপহরণের পর গত বুধবার হত্যা করা হয়েছে। স্থানীয় এক কট্টর আধ্যাত্মিক নেতার নেতৃত্বে শান্তি মিছিলে যোগ দেওয়ার সময় তাকে অপহরণ করা হয়। মালাকান্দে শরিয়া আইন চালু করতে সরকারের সঙ্গে চুক্তি হওয়ার পর ওই শান্তি মিছিল বের করা হয়। তবে ওই সাংবাদিককে হত্যার নিন্দা জানিয়ে তালেবানরা এই ঘটনার দায় অস্বীকার করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯১০ ঘ.