২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কলোম্বোয় আত্মঘাতী বিমান হামলা সফল দাবি করেছে টাইগাররা

শ্রীলংকায় রাজধানী কলম্বোতে শুক্রবারের আত্মঘাতী বিমান হামলায় দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম না হলেও একে সফল বলে দাবি করেছে 'লিবারেশন টাইগার্স অব তামিল ইলম' (এলটিটিই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2009, 10:38 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

কলম্বো, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকায় রাজধানী কলম্বোতে শুক্রবারের আত্মঘাতী বিমান হামলায় দুটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম না হলেও একে সফল বলে দাবি করেছে 'লিবারেশন টাইগার্স অব তামিল ইলম' (এলটিটিই)। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এলটিটিই জানায়, তাদের বিমান শাখা 'ব্ল্যাক এয়ার টাইগার্স' পরিচালিত ওই আত্মঘাতী বিমান অভিযান দুটির লক্ষ্য ছিল কলম্বোয় বিমান বাহিনীর সদরদপ্তর এবং আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বিমান বাহিনীর ঘাঁটি। টাইগারপন্থি হিসেবে পারিচত 'ডব্লিউডব্লিউডব্লিউ ডট তামিলনেট ডট কম' এ খবর প্রকাশ করে। টাইগারদের দুটি বিমানই তাদের লক্ষ্যস্থলের খুব কাছে পৌঁছেছিল। বিমান বাহিনী গুলি করে ভূপাতিত করার পর কলোম্বোর কেন্দ্রস্থলে সরকারের প্রধান কর দপ্তরের ভবনে আছড়ে পড়ে ব্ল্যাক টাইগারের একটি ছোট বিমান। এতে কমপক্ষে ২ জন নিহত হয় এবং ৫৩ জন আহত হয়। অন্য বিমানটিকে আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ের কাছে একটি একটা জলাভূমিতে গুলি করে ভূপাতিত করে বিমান বাহিনী। ২০০৭ সালে তামিল টাইগাররা প্রথম বিমান হামলা চালিয়ে ছিল এই বিমানবন্দরেই। শ্রীলংকার সেনাবাহিনী জানিয়েছে প্রতিটি বিমানে প্রায় ২০০ কিলোগ্রাম বিস্ফোরক বহন করা হচ্ছিল। রাষ্ট্রীয় টিভিতে দেখানো হয় বিমানবন্দরের কাছে বুলেটের আঘাতে ঝাঁজরা হয়ে যাওয়া বিমানটিকে ঘিরে দাঁড়িয়ে আছে সেনারা। বিমানের ভেতরে নিহত পাইলটকেও দেখানো হয় টিভি ফুটেজে। অন্যদিকে, তামিলনেটে আত্মঘাতী বিমান হামলায় নিহত দুই পাইলটের একজনের ছবি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায় তিনি এলটিটিই প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণের সঙ্গে দাঁড়িয়ে আছেন। এই বিমান হামলার চেষ্টাকে তামিল টাইগারদের সামর্থ্যরে সর্বশেষ প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। উত্তরাঞ্চলের জঙ্গলের মাত্র ৮৭ কিলোমিটার এলাকায় টাইগার গেরিলাদের ঘিরে রাখার দাবি করেছে শ্রীলংকার সেনাবাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬১০ ঘ.