মেলবোর্ন, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এ মাসের প্রথম সপ্তাহে এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভয়াবহতম দাবানলে নিহতদের স্মরণে রোববার রাষ্ট্রীয় শোক পালন করছে অস্ট্রেলিয়া।
ভিক্টোরিয়া রাজ্যের রাজধানী মেলবোর্নে মূল অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী কেভিন রাড। এছাড়া সারা দেশের বিভিন্ন স্থানে ভাবগম্ভীর নানা আয়োজনে শোক পালন করছে হাজার হাজার মানুষ।
মেলবোর্নে প্রধানমন্ত্রী রাড ঘোষণা করেন, দাবানলে নিহতদের স্মরণ করতে এখন থেকে প্রতিবছর ফেব্র"য়ারির ৭ তারিখে ১ মিনিট নিরবতা পালন করা হবে অস্ট্রেলিয়ায়। এদিনটি ইতোমধ্যেই 'ব্ল্যাক স্যাটারডে' হিসেবে পরিচিত হয়েছে দেশটিতে।
সকালে মেলবোর্নে ঘণ্টাধ্বনির মধ্য দিয়ে শোক অনুষ্ঠানের শুরু হয়। পরে ঐতিহ্যবাহী রীতিতে মঙ্গল প্রার্থনা করেন আদিবাসী অ্যাবোরোজিনি স
bdnews24