২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোপেনহেগেনে জোরালো জলবায়ু চুক্তির আশাবাদ

ধনী দেশগুলোর জন্য গ্রিনহাউস গ্যাস নির্গমনের কঠোর লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে কোপেনহেগেন সম্মেলনে জলবায়ূ পরিবর্তন রোধে একটি জোরালো চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। বিশ্ব অর্থনৈতিক মন্দার এই সময়ে জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে শিথিলতার চাপের মধ্যেও এ সম্ভাবনা আছে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘের জলবায়ু প্যানেলের প্রধান আর কে পাচৌরি ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2009, 01:17 PM

Updated : 26 Aug 2022, 11:05 AM

নয়াদিল্লি, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ধনী দেশগুলোর জন্য গ্রিনহাউস গ্যাস নির্গমনের কঠোর লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে কোপেনহেগেন সম্মেলনে জলবায়ূ পরিবর্তন রোধে একটি জোরালো চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। বিশ্ব অর্থনৈতিক মন্দার এই সময়ে জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে শিথিলতার চাপের মধ্যেও এ সম্ভাবনা আছে বলে আশা প্রকাশ করেছেন জাতিসংঘের জলবায়ু প্যানেলের প্রধান আর কে পাচৌরি । পাচৌরি বলেন, বিশ্ব নেতাদের কাছ থেকে তিনি যা শুনছেন তাতে ধনী দেশগুলোর গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসে রাজি হওয়ার এবং খুব দ্রুতগতিতে কোনওকিছু করার সদিচ্ছার ব্যাপারে তিনি আশাবাদী। তবে পাচৌরির এ আশাবাদের বিপরীত পূর্বাভাস দিয়েছেন কয়েকজন বিশেষজ্ঞ। তাদের মতে, অর্থনৈতিক দুর্দশার কারণে বিশ্বের দেশগুলো জলবায়ূ পরিবর্তন রোধের পদক্ষেপ নেওয়া এবং এর ব্যয় নির্বাহের সক্ষমতা হারাচ্ছে। তাছাড়া, চাকরিহীনদের সংখ্যা বাড়তে থাকায় গ্রিনহাউস গাস নির্গমন হ্রাসের পদক্ষেপ নিতেও দেশগুলো রাজি হতে পারছে না। তবে পাচৌরি বলছেন, বিশ্ব অর্থনৈতিক মন্দাকে কম কার্বন নির্গমনের অর্থনীতি গড়ে তোলার সুযোগ হিসাবে বিবেচনার রাজনৈতিক সদিচ্ছা বাড়ছে। তিনি বলেন, বিশ্ব উপলব্ধি করেছে যে, অর্থনৈতিক সমস্যাটি 'সাময়িক'। কিন্তু জলবায়ু পরিবর্তনের সমস্যা অস্তিত্বের জন্য হুমকি। বিশ্বের প্রায় ১৯০ টি দেশ কিয়োটো প্রটোকলের জায়গায় একটি ব্যাপকভিত্তিক জলবায়ু চুক্তি স্বাক্ষরের চেষ্টা করছে। যে চুক্তিতে ধনী দেশগুলোকে ২০০৮ থেকে ২০১২ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠেয় কোপেনহেগেন সম্মেলনে এই নতুন চুক্তি হওয়ার কথা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০০ ঘ.