২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে উ. কোরিয়া অবরোধের মুখে পড়বে: দ. কোরিয়া

উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে জাতিসংঘের অবরোধের মুখে পড়তে পারে বলে বুধবার হুঁশিয়ার করে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2009, 10:38 AM

Updated : 26 Aug 2022, 11:05 AM

সউল, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালে জাতিসংঘের অবরোধের মুখে পড়তে পারে বলে বুধবার হুঁশিয়ার করে দিয়েছেন দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। কূটনীতিক ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউ মাইউং হুয়ান বলেন, "উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র কিংবা কৃত্রিম উপগ্রহ যেটাই উৎক্ষেপণ করুক না কেন তা অবশ্যই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবের লঙ্ঘন।" "এর ফলে অনিবার্যভাবে অবরোধ আরোপ করা হবে।" ওদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন টোকিওতে বলেছেন, এ ধরনের পদক্ষেপ হবে "খুবই অসহযোগিতামূলক" এবং ওয়াশিংটন খুবই সতর্কতার সঙ্গে উত্তর কোরিয়ার এ কর্মকাণ্ডের ওপর নজর রাখছে। ধারণা করা হচ্ছে উত্তর কোরিয়া সম্ভবত তাদের সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র 'তায়েপোডং টু' এর পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে হামলা চালানোর জন্য এ ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে। তবে, কখনোই এটা সফলভাবে উৎক্ষেপণ করা যায়নি। উত্তর কোরিয়া বলছে, এ রকেটটি তার শান্তিপূর্ণ মহাকাশ কর্মসূচির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাদের অবশ্যই এটা উৎক্ষেপণের অধিকার রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৬২০ ঘ.