নয়াদিল্লি, ফেব্র"য়ারির ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ভারত প্রতিরক্ষা খাতে ব্যয় প্রায় এক চতুর্থাংশ বাড়াতে যাচ্ছে। ১ এপ্রিল থেকে শুরু হওয়া ২০০৯/১০ অর্থবছরের জন্য প্রতিরক্ষা বাজেট ২৩ দশমিক ৭ শতাংশ বাড়িয়ে ২৮ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার করা হচ্ছে।
গত নভেম্বরে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় দেশের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
দেশের সাধারণ নির্বাচনকে সামনে রেখে সোমবার অন্তর্বর্তী বাজেট ঘোষণাকালে ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী প্রণব মুখার্জি বলেন, "আমরা কঠিন সময়ের মধ্যেদিয়ে যাচ্ছি। মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা আন্তঃসীমান্ত সন্ত্রাসের ক্ষেত্রে পুরোপুরি নতুন মাত্রা যোগ করেছে।"
দেশের পররাষ্ট্রমন্ত্রীরও দায়িত্বে থাকা প্রণব মুখার্জি বলেন, "নিরাপত্তার দিকটি খতিয়ে দেখা হয়েছে। আমাদের নিরাপত্তা পরিবেশের যথেষ্ট অবনতি ঘটেছে।"
ভারত গতবছরও নিরাপত্তা-ব্যয় ১০ শতাংশ বাড়িয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২১২৪ ঘ.
bdnews24