২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলজেরীয় সেনাদের হাতে আল কায়েদা নেতা নিহত

আল কায়েদার উত্তর আফ্রিকা শাখার এক শীর্ষ নেতার গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে হত্যা করেছে আলজেরিয়ার নিরাপত্তা বাহিনী। দেশটির শীর্ষস্থানীয় পত্রিকা 'ডেইলি এননাহার' রোববার এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2009, 08:02 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

আলজিয়ার্স, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আল কায়েদার উত্তর আফ্রিকা শাখার এক শীর্ষ নেতার গোপন আস্তানায় অভিযান চালিয়ে তাকে হত্যা করেছে আলজেরিয়ার নিরাপত্তা বাহিনী। দেশটির শীর্ষস্থানীয় পত্রিকা 'ডেইলি এননাহার' রোববার এ খবর জানিয়েছে। সূত্র উল্লেখ না করে ওই পত্রিকাটি জানিয়েছে ৬৫ বছর বয়সী ওই কায়েদা নেতার নাম মুরাদ বোওজিদ। তরুণদের দলে ভেড়ানো ও উদ্বুদ্ধ করার েেত্র ক্যারিশম্যাটিক এই কায়েদা নেতা 'আমি সিলিমেন' নামে পরিচিত ছিলেন। রাজধানী আলজিয়ার্সের ৫৫ কিলোমিটার দূরে ইসারস্ শহরের একটি লোকালয়ে আত্মগোপন করে ছিলেন বোওজিদ। পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে এক সাবেক জঙ্গির সূত্র ধরে ওই অভিযান চালানো হয়েছে এবং তাকে খুঁজে বের করার েেত্র স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করেছে। আলজেরিয়ায় আল কায়েদার শাখাটি সেখানকার তিরিশের দশকের অত্যন্ত জনপ্রিয় সশস্ত্র আন্দোলনের মূল ধারার একটি ভগ্নাংশকে ভিত্তি করে গড়ে উঠেছে বলে ধারণা করা হয়। বর্তমানে ওই শাখাটি 'সালাফিস্ট গ্র"প অফ প্রিচিং অ্যান্ড কমব্যাট' (জিএসপিসি) নামে পরিচিত। বিডিনিউজ টোনেন্টফোর ডটকম/এএমটি/১৪০৫ ঘ.