২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন নীতি পর্যালোচনায় রাখা হচ্ছে আফগানিস্তানকে

আফগানিস্তান এবং পাকিস্তান বিষয়ক মার্কিন নীতি পর্যালোচনায় আফগানিস্তানকে অন্তুর্ভুক্ত করবে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের অনুরোধেই তাদের অন্তর্ভূক্তিতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি রিচার্ড হলব্র"ক রোববার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2009, 12:21 PM

Updated : 26 Aug 2022, 11:04 AM

কাবুল, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তান এবং পাকিস্তান বিষয়ক মার্কিন নীতি পর্যালোচনায় আফগানিস্তানকে অন্তুর্ভুক্ত করবে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানের অনুরোধেই তাদের অন্তর্ভূক্তিতে সম্মত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই এবং যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি রিচার্ড হলব্র"ক রোববার একথা জানিয়েছেন। কাবুলে হলব্র"ককে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে কারজাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্র তার প্রস্তাব গ্রহণ করায় তিনি খুশি। তিনি বলেন, "যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদবিরেধী যুদ্ধের কৌশলগত নীতি পর্যালোচনার সঙ্গে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করতে আমার দেওয়া প্রস্তাব প্রেসিডেন্ট ওবামা গ্রহণ করায় আমি তার প্রতি কৃতজ্ঞ।" আফগানিস্তানে মার্কিন সামরিক এবং বেসামরিক কৌশলগত নীতি নতুন করে পর্যালোচনা করে দেখতে প্রশাসনের প্রতি গত সপ্তাহে নির্দেশ দিয়েছেন ওবামা। আগামী এপ্রিলে ন্যাটো শীর্ষ সম্মেলনের আগে পর্যালোচনার কাজ শেষ হবে। কারজাই বলেন, "বেসামরিক ক্ষয়ক্ষতি কমাতে 'সুনির্দিষ্ট পদক্ষেপ' এর বিষেয় ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সঙ্গে তার সরকারের মতৈক্য হয়েছে।" সফররত মার্কিন বিশেষ প্রতিনিধি হলব্র"ক জানান, "মার্কিন নীতি পর্যালোচনার সঙ্গে নিজেদের যুক্ত করতে কারজাই যে প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট ওবামা তা গ্রহণ করেছেন।" তিনি জানান, আফগানিস্তানে যৌথ প্রচেষ্টায় অগ্রগতির উপায় খুঁজে বের করতে প্রতি মাসে অন্তত একজন শীর্ষ মার্কিন কর্মকতা আফগানিস্তান সফর করবেন বলে তিনি আশা করছেন। কারজাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পর্যালোচনার বিষয়ে তথ্য দিতে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি আফগান প্রতিনিধি দল ওয়াশিংটন সফর করবে। পাকিস্তানে চারদিনের সফর শেষে এখন আফগানিস্তানে আছেন হলব্র"ক। তার সফরের সময় পাকিস্তানের পক্ষ থেকেই একই প্রস্তাব দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামা গত মাসে ক্ষমতা গ্রহণের পরপরই হলব্র"ককে আফগানিস্তান ও পাকিস্তানের যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়েগ দেন। এরপর প্রথমবারের মতো এই অঞ্চল সফরে এসেছেন হলব্র"ক। আফগানিস্তান থেকে তিনি ভারতে যাবেন। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন গত কয়েক সপ্তাহ ধরে কারইয়ের নেতৃত্বের সমালোচনায় সরব রয়েছে। প্রেসিডেন্ট ওবামা কারজাই সরকারকে জনগণ থেকে বিচ্ছিন্ন বলে অভিযোগ করেছেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও কারজাইয়ের নেতৃত্ব নিয়ে স