শিকাগো, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- মাত্রাতিরিক্ত দ্রুততায় বাড়ছে বিশ্ব ঊষ্ণায়ন। বিজ্ঞানীদের অনুমান ছাড়িয়ে গেছে উষ্ণায়নের এই হার। চীন ও ভারতের মতো উন্নয়নশীল দেশগুলো থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমনের তীব্রতা বৃদ্ধির কারণে বিশ্ব ঊষ্ণায়নের এই বিপজ্জনক হার আগামী শতাব্দীতে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। ইন্টারগভমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) এর শীর্ষ জলবায়ু বিজ্ঞানী ক্রিস ফিল্ড শনিবার এই সতর্কবার্তা দিয়েছেন।
ক্রিস বলেন, "উষ্ণায়ন যে হারে বাড়ছে তাতে এর পরিণতিতে বিশ্বের ভবিষ্যৎ তাপমাত্রা আমরা যা ধারণা করেছিলাম তার চেয়েও অনেক বেশি হবে।" এতে করে পরিবেশেরও অকল্পনীয় ক্ষতি হবে বলে জানান ক্রিস।
শিকাগোয় 'আমেরিকান সায়েন্স কনফারেন্স' এ এক বক্তব্যে ক্রিস বলেন, "নতুন উপাত্ত থেকে দেখা গেছে, ২০০০ সাল থেকে ২০০৭ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন আগে যা ধারণা করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি হারে বেড়েছে।" ভারত ও চীনের মতো উন্নয়নশীল দেশগুলোতে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের কারণেই মূলত কার্বন নির্গমন বেড়েছে বলে জানান ক্রিস।
তিনি বলেন, আপিসিসি'র 'ক্লাইমেট চেঞ্জ ২০০৭' শীর্ষক ৪র্থ জলবায়ু রিপোর্টে আগামী শতাব্দীতে জলবায়ু পরিবর্তনের যে প্রভাব অনুমান করা হয়েছে ভবিষ্যৎ পরিণতি হবে তার চেয়েও অনক বেশি মারাত্মক।
তিনি আরও বলেন, সা
bdnews24