২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তিনদিনের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তির আশাবাদ হামাসের

আগামী তিনদিনের মধ্যেই মিসরের মধ্যস্থতায় গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে হামাস। কায়রোয় হামাসের আলোচক দলের সদস্য তাহের আল-নোনো রয়টার্সকে বলেছেন, "যুদ্ধবিরতি চুক্তির পথে আমাদের মধ্যে যে বিষয়গুলো বাধা হয়েছিল সেগুলোর বেশিরভাগই সুরাহা হয়ে গেছে। তিনদিনের মধ্যেই চুক্তি হবে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2009, 09:14 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

গাজা, ফেব্র"য়ারি, ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আগামী তিনদিনের মধ্যেই মিসরের মধ্যস্থতায় গাজায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির ঘোষণা দেওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে হামাস। কায়রোয় হামাসের আলোচক দলের সদস্য তাহের আল-নোনো রয়টার্সকে বলেছেন, "যুদ্ধবিরতি চুক্তির পথে আমাদের মধ্যে যে বিষয়গুলো বাধা হয়েছিল সেগুলোর বেশিরভাগই সুরাহা হয়ে গেছে। তিনদিনের মধ্যেই চুক্তি হবে।" নোনো বলেন, "এই চুক্তি হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েল এবং ফিলিস্তিনি গেরিলাদের মধ্যকার আন্তঃসীমান্ত সহিংসতার অবসান ঘটাবে এবং সীমান্ত পারাপার পথ খুলে যাবে।" যুদ্ধবিরতি চুক্তির ব্যাপারে ইসরায়েলি কর্মকর্তাদের কোনও তাৎণিক মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করানোর চেষ্টায় নিয়োজিত মিসর বৃহস্পতিবার বলেছে, আগামী কয়েক ঘন্টায় তারা বৈঠকের ইতিবাচক ফলাফল ঘোষণা করবেন। গাজায় ২২ দিনের ইসরায়েলি হামলার পর ১৮ জানুয়ারির নড়বড়ে যুদ্ধবিরতির জায়গায় ইসরায়েল ও হামাসের মধ্যে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি চুক্তি করানোর চেষ্টা চলছে। গাজায় ইসরায়েলের ওই হামলায় প্রায় ১৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫১৩ ঘ.