২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সবচে বড় নিরাপত্তা হুমকি বিশ্ব-অর্থনীতি

নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হচ্ছে বিশ্ব অর্থনৈতিক সংকট। এই সংকটের কারণে বিশ্বের এক চতুর্থাংশ দেশে অস্থিতিশীলতা দেখা দিয়েছে এবং বিশ্বব্যাপী ধ্বংসাত্মক বাণিজ্য যুদ্ধ শুরুর হুমকি সৃষ্টি হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বৃহস্পতিবার সমন্বিত এক প্রতিবেদনে দেশের জন্য হুমকির দিকগুলো চিহ্নিত করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2009, 11:53 AM

Updated : 26 Aug 2022, 11:04 AM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- নিকট ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হচ্ছে বিশ্ব অর্থনৈতিক সংকট। এই সংকটের কারণে বিশ্বের এক চতুর্থাংশ দেশে অস্থিতিশীলতা দেখা দিয়েছে এবং বিশ্বব্যাপী ধ্বংসাত্মক বাণিজ্য যুদ্ধ শুরুর হুমকি সৃষ্টি হয়েছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো বৃহস্পতিবার সমন্বিত এক প্রতিবেদনে দেশের জন্য হুমকির দিকগুলো চিহ্নিত করেছে। এক বছর সময়ের হুমকির পরিমাপসংক্রান্ত রিপোর্টটিতে আরও বলা হয়েছে, আল-কায়েদা নেতৃত্ব গত এক বছরে দুর্বল হয়েছে, তবে অবনতি ঘটেছে আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতির। অন্যদিকে, পাকিস্তানে পরিস্থিতির উন্নতির জন্য সরকারকে এর সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার গুরুত্ব তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আর্থিক সংকট ও বিশ্বব্যাপী মন্দার কারণে আগামী বছর উদীয়মান অর্থনীতির দেশগুলোতে অর্থনৈতিক সংকটের প্রবাহ বয়ে যেতে পারে। রপ্তানি বন্ধ হয়ে যেতে থাকায় দেশগুলো 'ধ্বংসাত্মক সংরণবাদিতার' খোলসের ভেতর ঢুকে যেতে পারে। "সময়ই এখন আমাদের জন্য বড় হুমকি। অর্থনৈতিক পুনরুদ্ধার যত দেরিতে শুরু করব মার্কিন কৌশলগত স্বার্থের েেত্র ততো বেশি ভয়াবহ তি হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে।" য্ক্তুরাষ্ট্রের ১৬টি গোয়েন্দা সংস্থার সবগুলোর রিপোর্ট মিলিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। নিরাপত্তা বিষয়ে নীতিনির্ধারণের েেত্র সরকার ও কংগ্রেসের জন্য বছরওয়ারি প্রতিবেদনটি মৌলভিত্তি হিসেবে কাজ করে। প্রতিবেদনে বলা হয়েছে, এক চতুর্থাংশ দেশে অন্ততপে 'কম-মাত্রার' অস্থিতিশীলতা তৈরি হয়েছে। অনেক দেশে অর্থনৈতিক কারণে সরকারেও পরিবর্তন ঘটছে। কংগ্রেসে প্রতিবেদনটি প্রকাশ কালে জাতীয় গোয়েন্দা পরিচালক অ্যাডমিরাল ডেনিস ব্লেয়ার বলেন, ইউরোপ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশগুলোতে সরকার বিরোধী বিােভ ঘটছে। আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোতে অর্থনৈতিক দুর্দশা শুরু হয়েছে। সিনেট ইন্টিলিজেন্স কমিটির সামনে ব্লেয়ার বলেন, " অস্থিতিশীলতার কারণে অনেক উন্নয়নশীল দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়ে তা আন্তর্জাতিক পরিসীমায়ও বিপজ্জনকভাবে ছড়িতে পড়তে পারে।" অর্থনীতি চাঙ্গা করার মরিয়া চেষ্টায় অনেক দেশ মুদ্রার মূল্যমান হ্রাস, ট্যারিফ ও রপ্তানিতে ভর্তুকি দেওয়ার মতো পদপেও নিতে পারে। গত বছরের রিপোর্টে পাকিস্তানের আফগান সীমান্ত এলাকায় আল-কায়েদার নেতৃত্ব শক্তিশালী হয়ে ওঠার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। তবে এবার বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও মিত্রদের অভিযানে বেশ কয়েকজন নেতা নিহত হওয়ায় সংগঠনটির নেতৃত্বেও কেন্দ্রীয় কাঠামো দুর্বল হয়ে পড়েছে। আল কায়েদা ইউরোপ ও যুক্তরাষ্ট্রে হামলা চালাতে চাইলেও "পশ্চিমের ল্যবস্তুকে আগের চেয়ে কঠিন মনে করছে।" পাকিস্তান প্রসঙ্গে বলা হয়েছে, দেশটিকে এর সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নিতে হবে। কিন্তু সরকার উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের কিছু অংশের নিয়ন্ত্রণ খুইয়ে ফেলছে। অর্থনীতি নিয়ে কঠিন সময় এবং সরকার নিয়ে হতাশার কারণে সারাদেশে লোকজন কট্টর চিন্তাভাবনার দিকে ঝুঁকে পড়ছে। ইরানের সন্দেহজনক পরমাণু কর্মসূচি পরিত্যাগ করানো বেশ কঠিন হবে মন্তব্য করে রিপোর্টে বলা হয়, েেত্র আন্তর্জাতিক চাপ সৃষ্টির পাশাপাশি তেহরানের জন্য লাভজনক কিছু দিতে হবে। "ইরান পরমাণু অস্ত্র কর্মসূচি অব্যাহত রাখলে এবং ইসরায়েল তা করতে না দেওয়ার অঙ্গীকারে অটুট থাকলে ইরান-ইসরায়েল সংঘাত বা সংকটের সম্ভাবনা যথেষ্ট"- জানানো হয় রিপোর্টে । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭৪৯ ঘ.