২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকার যুদ্ধাঞ্চল থেকে পালাচ্ছে টাইগারদের গুলিতে আহতরা

আন্তর্জাতিক রেডক্রস কমিটির সহায়তায় শ্রীলংকার যুদ্ধাঞ্চল থেকে পালাচ্ছে তামিল টাইগারদের গুলিতে আহতরা। লোকজন যুদ্ধাঞ্চল থেকে পালানোর সময় টাইগাররা তাদের গুলি করছে বলে বৃহস্পতিবার জানিয়েছে আহত এসব প্রত্যদর্শীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2009, 12:28 PM

Updated : 26 Aug 2022, 11:03 AM

কলম্বো, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক রেডক্রস কমিটির সহায়তায় শ্রীলংকার যুদ্ধাঞ্চল থেকে পালাচ্ছে তামিল টাইগারদের গুলিতে আহতরা। লোকজন যুদ্ধাঞ্চল থেকে পালানোর সময় টাইগাররা তাদের গুলি করছে বলে বৃহস্পতিবার জানিয়েছে আহত এসব প্রত্যদর্শীরা। সেনাবাহিনী জানিয়েছে, অন্ততপে ৩২ হাজার লোক ভারত মহাসাগরের উত্তর পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোতে পালিয়ে গেছে। মঙ্গলবার রেডক্রস ২৪০ জন অসুস্থ ও আহতকে নৌকায় করে টাইগার নিয়ন্ত্রিত উপকূলীয় পুত্তুমাতালান গ্রামে নিয়ে গেছে। আহতদের একজন সিস্টার ম্যারি রয়টার্সকে জানান, এলটিটিই লোকজনদের পালাতে দিচ্ছে না। প্রতিদিনই মারা পড়ছে ১০ থেকে ১৫ জন মানুষ। তাদের কবর দেওয়ার মতোও কোনও লোক সেখানে নেই। শ্রীলংকার সেনাবাহিনী মঙ্গলবার জানিয়েছে, যুদ্ধাঞ্চল থেকে পালানোর সময় এদিন ১৯ জনকে গুলি করে হত্যা করেছে তামিল টাইগাররা। পরে তাদের মৃতদেহ এক হাজারেরও বেশি মানুষের সামনে দিয়ে টেনে নিয়ে গেছে তারা। যুদ্ধাঞ্চল থেকে বেসামরিক লোকজনের পালিয়ে আসার সংখ্যা গত সপ্তাহে আরও বেড়েছে। সেনাবাহিনী জানিয়েছে, একটি শরণার্থী নিবন্ধন কেন্দ্রে সোমবার আত্মঘাতী হামলায় বেসামরিক এবং সেনাসদস্য মিলিয়ে ২৯ জন নিহত এবং আরও ৯০ জন আহত হওয়ার পর আরও বেশি সংখ্যক মানুষ পালিয়ে আসছে। ওই হামলার জন্য 'লিবারেশন টাইগারস অব তামিল ইলম' বা (এলটিটিই)কে দায়ী করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর মুখপাত্র উদয় নানায়াক্কারা জানিয়েছেন, পালিয়ে আসা লোকজন তাদের জানিয়েছে, পালিয়ে আসার সময় বিদ্রোহিরা অনেককে গুলি করেছে। গেরিলা আর সেনাদের যুদ্ধ এখন উত্তর-পূর্বের জঙ্গলের মাত্র ৬৭ বর্গমাইল এলাকায় কেন্দ্রীভূত হয়ে আছে। সেনাবাহিনী বলছে, তামিল টাইগাররা সেখানে ঘেরাও হয়ে রয়েছে। হাজার হাজার বেসামরিক লোকও আটকা পড়ে আছে সেখানে। শ্রীলংকার সরকারের পাশাপাশি অনেক দেশও বলছে, তামিল টাইগাররা তাদের চলে যেতে না দেওয়ায় তাদের জীবনে ভয়ানক হুমকি সৃষ্টি হয়েছে। লোকজনকে যুদ্ধাঞ্চলে থাকতে বাধ্য করার জন্য এলটিটিইকে অভিযুক্ত করেছে সরকার, মানবাধিকার সংগঠন এবং ত্রাণ সংস্থাগুলো। সাহায্য সংস্থাগুলোর মতে, যুদ্ধাঞ্চলে আটকা পড়ে আছে প্রায় আড়াই লাখ মানুষ। তবে শ্রীলংকা সরকারের দাবি আটকে পড়াদের সংখ্যা এর অর্ধেক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৮৪৫ ঘ.