নয়াদিল্লি, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গরুর মূত্রের কোমলপানীয় বাজারে আনতে যাচ্ছে ভারতের কট্টর হিন্দু গোষ্ঠী- রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। গবেষণাগারে পানীয়টির পরীা-নিরীা চলছে। তবে বাজারজাত করার তারিখ এখনো ঠিক হয়নি।
পশ্চিমের 'দূষিত' খাদ্যপণ্য আমদানির বিরুদ্ধে সোচ্চার আরএসএস বলেছে, 'পবিত্র' গরুর মূত্রজাত এই পানীয়তে সুগন্ধী হিসেবে 'অ্যালো ভেরা' লতা ও 'গুজভেরি' ফলের মিশ্রণ দেওয়া হতে পারে। এতে ডায়াবেটিস ও ক্যান্সারের মতো রোগের েেত্রও উপকার পাওয়া যাবে।
আরএসএস-এর 'গরু রা বিভাগের' প্রধান ওম প্রকাশ টেলিফোনে রয়টার্সকে বলেন, "ডায়াবেটিসের মতো ৭০ থেকে ৮০টি অনিরাময়যোগ্য রোগ গরুর মূত্র পান করলে ভালো হয়ে যায়। গরুর মূত্রে আসলে সব রোগই সারে।"
ওম প্রকাশ সারা ভারতে পানীয়টি বিক্রি করার কথা জানিয়েছেন। তবে তিনি আন্তর্জাতিক বাজারেও এই ব্রান্ডের সাফল্য আশা করছে।
ওম বলেন "ভারতসহ সমগ্র বিশ্বের জন্যই পানীয়টি উপকারী হবে। দোকানের পাশাপাশি করপোরেট প্রতিষ্ঠানের মাধ্যমে এটি ছড়িয়ে দেওয়া হবে।"
ভারতে পেপসি ও কোকো কোলা আমদানির বিরুদ্ধে অতীতে আন্দোলন করেছে আরএসএস। এসব পানীয়কে সাম্রাজ্যবাদের দুষিত সংস্কৃতি ছড়িয়ে দেওয়ার উপকরণ হিসেবে দেখে থাকে তারা।
১৯৯২ সালে উড়িষ্যায় বাবরি মসজিদ ভাঙার ঘটনায় কিছু দিনের জন্য নিষিদ্ধ ছিল এই উগ্রবাদী গোষ্ঠীটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/
bdnews24