২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলার ঘটনায় ভারতে প্রথম অভিযোগ দাখিল

গত নভেম্বরে মুম্বাইয়ে জঙ্গি হামলার ঘটনায় বুধবার আনুষ্ঠানিকভাবে প্রথম অভিযোগ দাখিল হয়েছে ভারতে। জীবিত অবস্থায় আটক একমাত্র জঙ্গি মোহাম্মদ আল কাশাব ভারতের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল এই অভিযোগ আনা হয়েছে কয়েকহাজার পৃষ্ঠার অভিযোগপত্রে। স্থানীয় টেলিভিশন এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2009, 10:07 AM

Updated : 26 Aug 2022, 11:06 AM

নয়াদিল্লি, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত নভেম্বরে মুম্বাইয়ে জঙ্গি হামলার ঘটনায় বুধবার আনুষ্ঠানিকভাবে প্রথম অভিযোগ দাখিল হয়েছে ভারতে। জীবিত অবস্থায় আটক একমাত্র জঙ্গি মোহাম্মদ আল কাশাব ভারতের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল এই অভিযোগ আনা হয়েছে কয়েকহাজার পৃষ্ঠার অভিযোগপত্রে। স্থানীয় টেলিভিশন এ খবর জানিয়েছে। ভারতের দুটি জাতীয় টেলিভিশন চ্যানেল জানিয়েছে, অভিযোগপত্রে ওই জঙ্গি ছাড়াও আরও ১৮ জনের নাম আছে। এদের কেউ ভারতীয় কেউ পাকিস্তানি নাগরিক। গত নভেম্বরে ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে দুটি পাঁচতারকা হোটেলসহ কয়েকটি স্থাপনায় সন্ত্রাসী হামলায় কয়েকজন বিদেশিসহ ১৭৯ জন নিহত হয়েছিল। হামলাকারীদের নয় জন নিহত হয় এবং এক জঙ্গিকে জীবিত অবস্থায় আটক করে নিরাপত্তাবাহিনী। অভিযোগপত্রে ১০০'র বেশি সাক্ষির বক্তব্য আছে। এছাড়া যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) তদন্তে প্রাপ্ত তথ্যও এতে যোগ করা হয়েছে। ঘটনা তদন্তে ভারতীয় পুলিশকে সহযোগিতা করেছে এফবিআই। পুলিশ মঙ্গলবার জানিয়েছে, অভিযোগপত্রে হামলাকারী এবং তাদের পাকিস্তানি ষড়যন্ত্রকারীদের ফোনালাপ, হামলার সময় ধারণ করা ভিডিওচিত্র এবং আটক জঙ্গি কাশাবের স্বীকারোক্তি সংযুক্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে ভারতের বিরুদ্ধে যুদ্ধের অপরাধে কাশাবসহ সব অভিযুক্তের মৃত্যুদণ্ড হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২০৫৫ ঘ.