বেইজিং, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- চীনের মানবাধিকার রেকর্ডের মার্কিন সমালোচনার নিন্দা করে বেইজিং বলেছে, যুক্তরাষ্ট্রের উচিত আগে নিজের চরকায় তেল দেওয়া।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রবিভাগ বুধবার চীনের মানবাধিকার রেকর্ডের তীব্র সমালোচনা করে বলেছে, চীনে ভিন্নমতাবলম্বী,
মানবাধিকার কর্মী, মানবাধিকারের পক্ষে সোচ্চার ব্যক্তিবর্গ ও আইনজীবীদের ধরপাকড় এবং হয়রানির ঘটনা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে।
কিন্তু চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় বলছে, চীনে মানবাধিকার রক্ষা কার্যক্রম এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা বোধ উচ্চ পর্যায়ে রয়েছে।
এক সংবাদ সম্মেলনে চীন সরকারের মুখপাত্র মা ঝাওক্সু বলেন, "গত ৩০ বছরের উন্নয়ন ও সংস্কার পরিক্রমায় আমরা অর্থনীতিতে নিরবিচ্ছিন্ন উন্নতি দেখেছি। ধর্মীয় স্বাধীনতা অক্ষুন্ন রেখেছি এবং চীনের সব জাতিগত গোষ্ঠী দিন দিন অনেক বেশি স্বাধীনতা এবং অধিকার পেয়েছে।
যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি বলেন, "আমরা তাদের নিজেদের মানবাধিকার সমস্যার দিকে নজর দেওয়ার আহ্বান জানাচ্ছি এবং অন্যের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপের উদ্দেশে মানবাধিকারকে কাজে না লাগানো কিংবা মানবাধিকার রিপোর্ট প্রকাশ না করারও আহ্বান জানাচ্ছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১৬ ঘ.
bdnews24