২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে শরিফ বিরোধী রায়ের বিরুদ্ধে বিক্ষোভ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার ভাই শাহবাজকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার বিক্ষোভ করেছে তাদের হাজার হাজার সমর্থক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2009, 11:40 PM

Updated : 26 Aug 2022, 11:06 AM

লাহোর, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তার ভাই শাহবাজকে নির্বাচনে অযোগ্য ঘোষণার সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে বৃহস্পতিবার বিক্ষোভ করেছে তাদের হাজার হাজার সমর্থক। এর আগে পুলিশ লাহোরে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সমর্থকদের বৈঠকে বাধা দিতে প্রাদেশিক পরিষদ ঘেরাও করলে এর প্রতিবাদে দেশবাসীর প্রতি বিক্ষোভের ডাক দেন নওয়াজ শরিফ। লাহোরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমি বলতে চাই এই অসাংবিধানিক রায়, এই যথেচ্ছাচার এবং প্রেসিডেন্ট জারদারির ভিলেনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনারা সোচ্চার হন।" লাহোরে কয়েক হাজার সমর্থকের বিক্ষোভ মিছিলে শরিফ বলেন, "জনগণ আদালতের মিথ্যা রায় প্রত্যাখ্যান করেছে।" এ রায়ের জন্য শরিফ প্রেসিডেন্ট জারদারিকে দায়ী করেছেন। শরিফ বলেন, "বিচারক কিংবা একনায়করা সবসময়ই জনগণের সিদ্ধান্তকে অবদমন করে। আজ জনগণের সিদ্ধান্ত মানতে হবে। জনগণের সিদ্ধান্তকে অবজ্ঞা করার সাহস কার আছে আমরা তা দেখব।" পাকিস্তানের সুপ্রিম কোর্ট বুধবার নওয়াজ শরিফের প্রাদেশিক সরকারকে অপসারণ করার পাশাপাশি পাঞ্জাবের মূখ্যমন্ত্রী হিসাবে তার ভাই শাহবাজ শরিফের গত বছরের নির্বাচন বাতিল করেছে। একইসঙ্গে নওয়াজ এবং শাহাবাজ শরিফের নির্বাচনে অংশগ্রহণও নিষিদ্ধ করেছে আদালত। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি পাঞ্জাবে দু মাসের গভর্নরের শাসন জারি করেছেন বলে জানিয়েছেন তার মুখপাত্র ফরহাতুল