২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলার পর ভারত-পাকিস্তান প্রথম বৈঠক

গত বছর নভেম্বরের মুম্বাই হামলার পর বৃহস্পতিবার প্রথম বৈঠক করেছেন ভারত ও পাকিস্তানের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। তবে শান্তি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে তাদের মধ্যে অগ্রগতি হয়েছে সামান্যই। নয়াদিল্লি মুম্বাই হামলার পর শান্তি প্রক্রিয়া স্থগিত করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2009, 06:26 AM

Updated : 26 Aug 2022, 11:07 AM

নয়াদিল্লি, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গত বছর নভেম্বরের মুম্বাই হামলার পর বৃহস্পতিবার প্রথম বৈঠক করেছেন ভারত ও পাকিস্তানের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। তবে শান্তি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে তাদের মধ্যে অগ্রগতি হয়েছে সামান্যই। নয়াদিল্লি মুম্বাই হামলার পর শান্তি প্রক্রিয়া স্থগিত করে। ভারতের এক সরকারি কর্মকর্তা শুক্রবার বলেছেন, বৃহস্পতিবার কলোম্বোয় আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব শিব শঙ্কর মেনন এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব সালমান বশির বৈঠক করেছেন। কলোম্বোয় পাকিস্তান সরকার এক বিবৃতিতে বলেছে, "সত্যিকার অর্থে শান্তি প্রক্রিয়ায় নিয়োজিত হওয়ার লক্ষ্যে বশির শান্তি আলোচনা যত দ্রুত সম্ভব শুরু করার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করেছেন।" ওদিকে, ভারতের রাষ্ট্রপরিচালিত দূরদর্শন টেলিভিশন মেননের উদ্ধৃতি দিয়ে বলেছে, শান্তি আলোচনা শুরুর জন্য আরও বেশিকিছু করা প্রয়োজন। টেলিভিশনে আরও বলা হয়, পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামো নির্মূল করতে হবে এবং এক্ষেত্রে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিতে হবে। শান্তি আলোচনা শুরুর জন্য সন্ত্রাস নির্মূলে সত্যিকার অর্থেই অগ্রগতি হচ্ছে কিনা তা আমাদেরকে দেখতে হবে। উল্লেখ্য, মুম্বাই হামলার পর থেকে ভারত-পাকিস্তান বাগযুদ্ধ চলে আসছে। মুম্বাইয়ে হামলাকারীরা পাকিস্তানের রাষ্ট্রীয় সংস্থাগুলো থেকে সমর্থন পেয়েছে বলে ভারত অভিযোগ করেছে। অন্যদিকে, ইসলামাবাদ নয়াদিল্লির বিরুদ্ধে দোষাদোষির নোংরা খেলায় নামার অভিযোগ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭১১ ঘ.