ওয়াশিংটন, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১০ সালের আগস্টের মধ্যে ইরাক অভিযান শেষ করে সেনা দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা করেছেন। শুক্রবার নর্থ ক্যারোলাইনার 'ক্যাম্প লেজেউনি'তে তিনি এ পরিকল্পনা ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। এর মধ্য দিয়ে ওবামার ইরাক যুদ্ধ বন্ধের নির্বাচনী প্রতিশ্র"তি পূরণ হবে। মার্কিন কংগ্রেসে ওবামার এক সহযোগী বৃহস্পতিবার একথা বলেছেন।
ইরাকে বর্তমানে ১৪২,০০০ মার্কিন সেনা রয়েছে। আগস্টের মধ্যে সেনা সংখ্যা ৫০ হাজারে নামিয়ে আনা হবে বলে জানিয়েছে বিবিসি।
ইরাক যুদ্ধ সম্পর্কে হোয়াইট হাউসে ওবামার ব্রিফিংয়ের পর নাম প্রকাশে অনিচ্ছুক তার ওই সহযোগী বলেছেন, ইরাকি বাহিনীর প্রশিক্ষণ এবং সীমিত আকারের সন্ত্রাসবিরোধী অভিযানের জন্য ৩৫ হাজার থেকে ৫০ হাজার সেনা ইরাকে অবস্থান করবে।
২০১০ সালের আগস্টের মধ্যে ইরাক থেকে ওবামার বেশির ভাগ মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনাটি নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন ডেমোক্র্যাট। তবে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস বলছেন, ইরাকে অভিযান শেষের পর সেখানে কিছু সেনা রেখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কেবলই সন্ত্রাসবিরোধী লড়াই, ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া, পরামর্শ দেওয়া এবং সহায়তা করার মতো কাজগুলো করা।
বিবিসি'র নর্থ আমেরিকার সম্পাদক জাস্টিন ওয়েব বলেন, ওবামা এ পরিকল্পনার মাধ্যমে পধ্যপন্থা অবলম্বন করেছেন। এর মধ্য দিয়ে তিনি নির্বাচনী প্রতিশ্র"তি অনুযায়ী দ্রুতহারে সেনা প্রত্যাহার করছেন না কিংবা সামরিক কর্মকর্তাদের দাবিমতো ধীর গতিতেও সেনা প্রত্যাহার করছেন না।
ওবামা এ বছর ইরাক থেকে মাত্র দুই ব্রিগেড সেনা প্রত্যাহার করতে চান। কিন্তু ডিসেম্বরের পরে সেনা প্রত্যাহারের গতি বাড়িয়ে দেবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩২০ ঘ.
bdnews24