২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান সীমান্তে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে পাকিস্তান

পাকিস্তানি সেনারা আফগান সীমান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাজুর অঞ্চলে ইসলামি জঙ্গিদের পরাজিত করার দাবি করেছে। বাজুর পাকিস্তানের পশতুন জাতিসত্তার আধা-সায়ত্তশাসিত সাতটি অঞ্চলের একটি। আশা করা হচ্ছে, এই বছরের মধ্যেই বাকি ৬টি অঞ্চল থেকেও জঙ্গিদের বিতাড়িত করা সম্ভব হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2009, 05:09 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

খার, পাকিস্তান, ফেব্রুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানি সেনারা আফগান সীমান্তে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাজুর অঞ্চলে ইসলামি জঙ্গিদের পরাজিত করার দাবি করেছে। বাজুর পাকিস্তানের পশতুন জাতিসত্তার আধা-সায়ত্তশাসিত সাতটি অঞ্চলের একটি। আশা করা হচ্ছে, এই বছরের মধ্যেই বাকি ৬টি অঞ্চল থেকেও জঙ্গিদের বিতাড়িত করা সম্ভব হবে। এজেন্সিস নামে পরিচিত ওই সাতটি অঞ্চলের পাঁচটিতে সামরিক অভিযানের দায়িত্বে থাকা মেজর জেনারেল তারিক খান বলেছেন, তার আধা-সামরিক ফ্রন্টিয়ার কোর (এফসি) ছয় মাস ধরে অভিযান চালিয়ে বাজুর থেকে জঙ্গিদের বিতাড়িত করেছে। এজেন্সিগুলোর মধ্যে বাজুর সবচেয়ে ছোট হলেও আফগানিস্তান থেকে জঙ্গিদের আসা-যাওয়ার খুবই গুরুত্বপথ এটি। সেখানে পাকিস্তান বাহিনীর এই বিজয় আফগানিস্তানে জঙ্গিদের প্রবল চাপের মুখে থাকা মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর জন্য নিশ্চিতই আনন্দের বার্তা বয়ে আনবে। তারিক খান বলেন, "তারা পরাজিত হয়েছে। প্রতিরোধ ভেঙে পড়েছে।" তিনি জানান, সেনারা তার কমান্ডে থাকা অন্য চারটি এজেন্সিতেও "সন্তোষজনক পরিমানে স্থিতিশীলতা প্রতিষ্ঠায়" সফল হয়েছে। পাকিস্তানের আদিবাসী অঞ্চলের সর্ব-উত্তরে এবং আফগানিস্তানের কুনার প্রদেশের বিপরীতে বাজুরের অবস্থান। আগামী সপ্তাহে অঞ্চলটির কর্তৃত্ব সরকারি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে বলে জানান তারিক। ২০০৬ সালে সিআইএ চালকহীন ড্রোন বিমান থেকে বাজুরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে ১৮ জন নিহত হয়। আল-কায়েদার দ্বিতীয় প্রধান আইমান আল জাওয়াহিরি সেখানে অবস্থান করছেন এই বিশ্বাসে ওই হামলা চালানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/২২৫৬ ঘ.