২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'অস্ট্রেলিয়ার দাবানল জলবায়ু পরিবর্তনের সতর্ক সংকেত'

অস্ট্রেলিয়ায় এ সপ্তাহে স্মরণকালের ভয়াবহতম দাবানলকে বিশ্ব জলবায়ু পরিবর্তনের সতর্ক সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2009, 11:25 AM

Updated : 26 Aug 2022, 11:03 AM

সিঙ্গাপুর, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অস্ট্রেলিয়ায় এ সপ্তাহে স্মরণকালের ভয়াবহতম দাবানলকে বিশ্ব জলবায়ু পরিবর্তনের সতর্ক সংকেত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম নগরী মেলবোর্নের উপকণ্ঠের কয়েকটি ছোট শহরাঞ্চলকে ঝলসে দিয়ে শনিবার রাতে শুরু হওয়া ওই দাবানলে প্রায় দুইশ' মানুষ প্রাণ হারান। সেদিন মেলবোর্নের তাপমাত্রা ছিল ৪৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। মেলবোর্নের ইতিহাসে এটাই সর্বোচ্চ তাপমাত্রা। এ দাবানলের কারণে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অস্ট্রেলিয়া সরকারের গৃহীত পদপে প্রশ্নের মুখে পড়তে পারে এবং আরও কঠোর পদপে গ্রহণের জন্য সরকারের ওপর চাপ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ প্রসঙ্গে মেলবোর্নের ডিয়াকিন ইউনিভার্সিটির 'স্কুল অব ইন্টারন্যাশনাল এন্ড পলিটিক্যাল স্টাডিজ' এর সহযোগী অধ্যাপক ম্যাথ্যু কার্ক বলেন, "দাবানল বাতাস থেকে অক্সিজেন শুষে নিতে পারে সেটি বিতর্কের উর্ধ্বে। আমি মনে করি জনসচেতনতা এখন আবারও জলবায়ু পরিবর্তনের ওপর নিবদ্ধ হয়েছে। আমরা জানি বিজ্ঞানীরা কী বলছেন এবং আমরা সেসবকে বাস্তবে ক্রিয়াশীল হিসেবেই দেখছি।" কার্ক বলেন, "যারা কার্বন নির্গমণ কমানোর েেত্র এখনই এতো জোরালো পদপে চান না কিংবা যারা মনে করেন যে, এ বিষয়টি এখনই জনগণের বিতর্কের বিষয় হয়ে উঠতে পারে না-- তাদের জন্য এটি এখন কঠিন হয়ে উঠবে। এসব মনোভাবের েেত্র বিরোধিতা এখন অনেক প্রবল হবে।" গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার সরকার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি 'স্বেতপত্র' বা নীতিমালা প্রণয়ন করে। ওই নীতিমালা অনুসারে ২০২০ সালের মধ্যে কার্বন নির্গমণের হার ২০০০ সালের চেয়ে ৫ শতাংশ কমিয়ে আনার ল্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর এ বছরের শেষ নাগাদ যদি কার্বন নির্গমণ কমানোর ল্েয জাতিসংঘ জলবায়ু সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক চুক্তি স্বার হয় তাহলে তা ২০২০ সালের মধ্যে শতকরা ১৫ শতাংশ কমিয়ে আনবে সরকার। কিন্তু, অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের ভয়াবহ বন্যা আর এ দাবানলের কথা উদাহরণ হিসেবে তুলে ধরে কার্বন নির্গমন কামনোর জন্য আরও কঠিন ল্যমাত্রা গ্রহণের জন্য সরকারকে চাপ দিচ্ছে পরিবেশবাদীরা। অস্ট্রেলিয়ার সিনেটে মতার ভারসাম্য রা করছে গ্রিন পার্টি এবং দুইজন স্বতন্ত্র সদস্য। ফলে এ বছরের শেষ নাগাদ পার্লামেন্টের উচ্চক সিনেটে নির্গমন কমানোর বিষয়ে বিল পাসের েেত্র কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে পারে প্রধানমন্ত্রী কেভিন রাডের সরকার। ওদিকে, কয়লার ওপর নির্ভরশীল অস্ট্রেলিয়ার বড় শিল্প কল-কারখানা এবং তরল প্রাকৃতিক গ্যাস শিল্পের নেতারা বলছেন, কার্বন কমানোর এ ল্যমাত্রা অনেক বেশি ব্যয়সাপে এবং তা অনেক বেশি লোকসানের মুখে ঠেলে দিবে তাদের। এসব শিল্প থেকে বিপুল পরিমাণ রপ্তানি আয় করছে অস্ট্রেলিয়া। কিছু বিশ্লেষক অবশ্য বলছেন যে, এ ধরনের দাবানল সম্পর্কে আগেই অনুমান করা সম্ভব ছিল। অস্ট্রেলিয়ার তাপমাত্রা বেড়ে যাওয়ার ঝুঁিক এবং দণিাঞ্চলের বিরাট অংশে বৃষ্টিপাত কমে যেতে থাকার নিয়ে বিজ্ঞানীরা বহুদিন ধরেই হুঁিশয়ার করে আসছিলেন। তবে এ ধরনের ভয়বহ দাবনল যে বিশ্বব্যাপী জলাবায়ু পরিবর্তনেরই ফলাফল সে বিষয়ে কারোরই সন্দেহ নেই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭১০ ঘ.