২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিজ্ঞানী কাদির খানকে মুক্তি দিয়েছে পাকিস্তানের আদালত

পাকিস্তানের উচ্চ আদালত পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খানকে মুক্তি দিয়েছে। কাদির খানের আইনজীবী একথা জানিয়েছেন। পাকিস্তানের পরমাণু বোমার জনক কাদির খান বহু পাকিস্তানির কাছেই জাতীয় বীর। কিন্তু কয়েকটি দেশে পরমাণু অস্ত্রের গোপন তথ্য পাচারের দায়ে তার ওই মর্যাদা খর্ব হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2009, 11:05 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ইসলামাবাদ, ফেব্র"য়ারি ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- পাকিস্তানের উচ্চ আদালত পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খানকে মুক্তি দিয়েছে। কাদির খানের আইনজীবী একথা জানিয়েছেন। পাকিস্তানের পরমাণু বোমার জনক কাদির খান বহু পাকিস্তানির কাছেই জাতীয় বীর। কিন্তু কয়েকটি দেশে পরমাণু অস্ত্রের গোপন তথ্য পাচারের দায়ে তার ওই মর্যাদা খর্ব হয়। ২০০৪ সালে টেলিভিশনে দেওয়া বক্তব্যের মাধ্যমে খান ইরান, উত্তর কোরিয়া ও লিবিয়ায় পারমাণবিক তথ্য পাচারের কথা স্বীকার করেন। এরপর তৎকালীন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ তাকে ক্ষমা করে দিলেও গৃহবন্দি করে রাখেন। খানের আইনজীবী ইকবাল জাফরি একটি টেলিভিশন স্টেশনকে বলেন, "উচ্চ আদালত তাকে মুক্ত মানুষ ঘোষণা করেছে। কোরান ও সংবিধান অনুযায়ী একজন মানুষের সব অধিকার প্রাপ্ত হলেন তিনি ।" গত বছর গৃহবন্দিত্ব শিথিল করে কাদির খানকে বন্ধুদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়। গত মার্চে নতুন সরকার ক্ষমতায় আসার পর তিনি গণমাধ্যমে বেশ কয়েকটি সাক্ষাৎকারও দেন। ৭২ বছর বয়সী এই বিজ্ঞানীকে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসাও দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৬৩০ ঘ.