২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বুশের নীতি পাল্টালে যুক্তরাষ্ট্রে হামলা হতে পারে: চেনি

আগামী কয়েক বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রে পরমাণু কিংবা জীবাণু অস্ত্র হামলা চালাতে পারে সন্ত্রাসীরা। বুশের নীতি পাল্টে নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার গ্রহণ করা নীতির কারণে এ আশঙ্কা আরও বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2009, 10:37 AM

Updated : 26 Aug 2022, 11:02 AM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আগামী কয়েক বছরের মধ্যেই যুক্তরাষ্ট্রে পরমাণু কিংবা জীবাণু অস্ত্র হামলা চালাতে পারে সন্ত্রাসীরা। বুশের নীতি পাল্টে নতুন প্রেসিডেন্ট বারাক ওবামার গ্রহণ করা নীতির কারণে এ আশঙ্কা আরও বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি একথা বলেছেন। আমেরিকান রাজনৈতিক সাংবাদিকতা প্রতিষ্ঠান 'পলিটিকো'-কে দেওয়া এক সাাৎকারে তিনি বলেন, "আমি মনে করি এরকম একটি হামলার আশঙ্কা অনেক বেশি।" সাাৎকারটি বুধবার প্রকাশিত হয়। চেনি বলেন, "তারা এমন হামলা চালাতে পারবে কি না সেটি নির্ভর করছে আমরা এমন নীতি বজায় রাখতে পারছি কি না - যে নীতির কারণে ৯/১১ হামলার পর যুক্তরাষ্ট্রে আবারও হামলার সব চেষ্টা আমরা পরাজিত করতে পেরেছিলাম।" বুশ প্রশানের অনুসৃত নীতির সাফাই গেয়ে তিনি বলেন, "আমরা যদি গুরুত্বের সঙ্গে টেররিস্ট সার্ভাইলেন্স প্রোগ্রাম, অত্যন্ত স্পর্শকাতর বন্দিদের জন্য জিজ্ঞাসাবাদের কৌশল নির্ধারণ, প্যাট্রিয়ট অ্যাক্ট এবং এরকম অন্যান্য পদপে না নিতাম তাহলে আমরা আবারও হামলার শিকার হতাম।" চেনি আরও বলেন, "আমরা যেসব নীতি গ্রহণ করেছিলাম আমার মতে সেগুলোই গত প্রায় সাত বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের বড় ধরনের কোনো হামলা ঠেকিয়ে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।" গুয়ানতানামো বে'র সামরিক কারাগার স্থাপন এবং সেখানকার বন্দিদের সঙ্গে বুশ প্রশাসনের আচরণের পাবলম্বন করে তিনি বলেন, ওবামা যদি বুশ প্রশাসনের নিরাপত্তা নীতি থেকে সরে আসেন তাহলে তা দেশকে ঝুঁকির মধ্যে ফেলে দেবে। চেনি বলেন, "যখন কেউ কেউ আমেরিকার জনগণকে রার চেয়ে আমেরিকানদের হত্যা করার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত থাকা আল-কায়েদার একজন সন্ত্রাসীর অধিকারের বিষয়টি নিয়ে বেশি চিন্তিত থাকেন, তখন আমি সত্যিই উদ্বিগ্ন হয়ে পড়ি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৪৩৫ ঘ.